নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর । দেহ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। এরপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পরপর গাড়িতে ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত পুলিশও। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আনতে মৃত নাবালিকার বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে কথা হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ২ জনকে।
আরও পড়ুনঃ দিল্লির রাজনীতিতে ঝড়! ২২ বছর পর ফের উপপ্রধানমন্ত্রী, রাজনাথ পরবর্তী রাষ্ট্রপতি!
জানা গিয়েছে, ১১ বছরের নাবালিকা শনিবার বিকাল চারটের সময়ে বাড়ির বাইরে খেলছিল। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ শুরু করেন। কিন্তু তাকে পাওয়া যায় না। এরপর পুলিশে খবর দেওয়া হয় । রবিবার সকালে বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েত এর সূর্যপুর হাট এলাকায় ওই এলাকাতেই নাবালিকার দেহ উদ্ধার হয়।
বারুইপুর থানায় পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এলাকারই চার জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পরিবারের। রবিবার সকালে নাবালিকাক দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা। রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
আরও পড়ুনঃ বিপদে হাত ছাড়তে ‘ওস্তাদ’ তৃণমূল! সুপরিকল্পিত ‘বিশ্বাসঘাতকতা’
তদন্তে নেমে পুলিশের হাতে এলাকার একটি সিসিটিভি ফুটেজ আসে। সেখানে একজনকে শনাক্ত করতে পারে পুলিশ। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদে উঠে আসে বাকি তিন জনের নাম। ২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক প্রতিবেশী বলেন, “বাড়ির সামনে খেলছিল। সেখান থেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের ঘটনায় যারা অভিযুক্ত তাদের কঠোরতম শাস্তি দরকার, যাতে আর না ঘটে।”


