উত্তরবঙ্গে পূর্বাভাস অনুযায়ী সক্রিয় বজ্রগর্ভ মেঘ — একাধিক জেলায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু
পূর্বাভাস মতোই উত্তরবঙ্গের আকাশে শক্তিশালী বজ্রগর্ভ মেঘের ব্যাপক সঞ্চার হয়েছে এবং একাধিক জেলায় ঝড়-বৃষ্টি অব্যাহত রয়েছে।
বর্তমানে সবচেয়ে বেশি প্রভাবিত জেলাগুলি:
জলপাইগুড়ি
কোচবিহার
আলিপুরদুয়ার
দার্জিলিং
কালিম্পং
আরও পড়ুনঃ IPS হওয়ার স্বপ্নপূরণে নজির; ৩৫ লক্ষের চাকরির অফার হেলায় প্রত্যাখ্যান
এছাড়াও উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শক্তিশালী বজ্রগর্ভ মেঘের বিকাশের ফলে দফায় দফায় বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪–৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রবণতা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সময়ে প্রবল বজ্রপাত, দমকা থেকে ঝোড়ো হাওয়া এবং স্বল্প সময়ে ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটতে পারে।
সতর্কতা
* বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা জলাশয়ের আশেপাশে অবস্থান করবেন না।
* প্রয়োজন ছাড়া ঝড়ের সময় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন।
* স্থানীয় প্রশাসন ও আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ নির্দেশিকা অনুসরণ করুন।
নিম্নচাপের ভ্রুকুটি,কানে তালা ধরানো বজ্রপাত তবে কি এবার টানা ঝড়বৃষ্টি??
শনিবার ঝড়বৃষ্টির ব্যাপ্তি তুলনামূলকভাবে কম থাকলেও রবিবার থেকে পরবর্তী ৭ দিনে ঝড়বৃষ্টির ব্যাপ্তি ও পরিমাণ আরও বাড়বে ও বেরেছে অর্থাৎ একচেটিয়া রাজ্যের বেশিরভাগ এলাকায় ঝড়বৃষ্টি।
আরও পড়ুনঃ ‘চোর’ তৃনমূলের ভাগ্যে ডিমাস্ত্র, আর অপরদিকে খুদে কমরেডের সমাজ বদলের চিরস্থায়ী স্বপ্ন!
বিশেষ বিজ্ঞপ্তি – বাংলার দিকে ধেয়ে আসবে শক্তিশালী বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ এই মেঘ থেকে গোটা রাজ্যে মারাত্মক ঝড়বৃষ্টির প্রবনতা বজায় থাকবে। বিগত ৭ দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বেশকিছু অংশে তান্ডবলীলা ও জলজমা পরিস্থিতি তৈরি করেও ক্ষান্ত হয়নি এবার টার্গেট করছে গোটা রাজ্য । এই দানবীয় মেঘ থেকে আগামী ৭ দিন গোটা রাজ্যে ঝড়বৃষ্টি জারি থাকবে, দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি কোথাও কোথাও মাইক্রোবার্স্ট ধরনের ঝড়বৃষ্টি হতে পারে বেশ কিছু অংশে জলজমা পরিস্থিতি তৈরি হতে
জুনের শেষ থেকে জুলাই এর প্রথম সপ্তাহে উত্তরবঙ্গোপসাগরীয় একটি নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টির সম্ভাবনা রয়েছে যার প্রত্যক্ষ প্রভাব ওড়িশা ও তৎসংলগ্ন রাজ্যের উপর পড়লেও তার পরোক্ষে প্রভাবে ও একটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর সম্ভাব্য ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহে ঝড়বৃষ্টির দারুন প্রভাব পরিলক্ষিত হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যের বেশ কিছু অংশে।
বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ ঝড়বৃষ্টি আবার কোথাও ভ্যাপসা গরম দুপুরের পর মেঘলা আংশিক মেঘলা।
২৮ জুন–৫ জুলাই বৃষ্টির ব্যাপ্তি বাড়বে, অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি ও কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়া ৫০–৬০ কিমি/ঘণ্টা বা তার বেশি হতে পারে।
সম্ভাব্য সিনপটিক সিস্টেম (২৯ জুন–৩ জুলাই):
বিহার–ঝাড়খণ্ড–পশ্চিমবঙ্গ–ওড়িশা জুড়ে 850 hPa স্তরে ট্রাফ লাইন।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা।
ওড়িশা ও সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ ক্ষেত্র তৈরির সম্ভাবনা।


