Tuesday, 7 April, 2026
7 April
Homeউত্তরবঙ্গCooch Bihar: ভয়াবহ দুর্ঘটনার মুখে শীতলকুচির বিজেপি প্রার্থী

Cooch Bihar: ভয়াবহ দুর্ঘটনার মুখে শীতলকুচির বিজেপি প্রার্থী

এই ঘটনায় বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন ও চালকের মাথায় আঘাত লাগে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমেন দত্ত, কোচবিহারঃ

প্রচার সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি। রাজ্য সড়ক থেকে উল্টে গিয়ে রাস্তার ধারে থাকা একটি জলাশয়ে উল্টে যায় গাড়িটি। এরপর দলীয় কর্মীরাই তড়িঘড়ি সাবিত্রী বর্মনকে গাড়ি থেকে বের করে নিয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর পাঁচমাইল  সংলগ্ন এলাকায়।

আরও পড়ুনঃ আজ কোচবিহারে মোদী; পালাবদলের অঙ্ক কষছে বিজেপি

বিজেপি নেতা গৌতম সরকার জানান, প্রচার সেরে বাড়ি ফেরার সময় উল্টো দিক থেকে একটি ট্রাক সামনে চলে আসে। এই পরিস্থিতিতে দ্রুত পাশ কাটিয়ে সরে যেতে গিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় তাদের গাড়িটি। প্রার্থীকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছে তৃণমূল, এমনটাই দাবি তাঁর। এই ঘটনায় বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন ও চালকের মাথায় আঘাত লাগে। যদিও মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে তাদের নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ গৃহযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে দেশে দেশে অর্থ ভিক্ষা পাক প্রধানমন্ত্রী-সেনা প্রধানের

ভোট ঘোষণা হওয়ার পরে, প্রচার চলছিল জোরকদমে। তার মধ্যেই দুর্ঘটনার কবলে পড়েন, শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনা ঘটে বিজেপি প্রার্থীর গাড়ির, এমনটাই জানা যাচ্ছে। গতকাল রাত ১২টা নাগাদ, মাথাভাঙার শিকারপুরে এই দুর্ঘটনাটি ঘটে। সামনে ট্রাক চলে আসায় রাস্তার পাশে জলাশয়ে উল্টে যায় গাড়ি। সঙ্গে থাকা কর্মীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরে, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে, বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনকে। এই ঘটনার পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির। তবে অভিযোগ অস্বীকার করেছে রাজ্য়ের শাসক দল।

এই মুহূর্তে

আরও পড়ুন