Wednesday, 19 August, 2026
19 August
HomeদেশAmazon: আমাজনকে ১ লক্ষ টাকা জরিমানা কেন্দ্রের! রাম মন্দিরের প্রসাদের নামে সাধারণ...

Amazon: আমাজনকে ১ লক্ষ টাকা জরিমানা কেন্দ্রের! রাম মন্দিরের প্রসাদের নামে সাধারণ মিষ্টি বিক্রি!

গ্রাহকদের বিভ্রান্ত ও প্রতারণা করার অভিযোগে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজন (Amazon)-কে ১ লক্ষ টাকা জরিমানা করল কেন্দ্রীয় সরকার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিনিধি:

অযোধ্যার রাম মন্দিরের ‘প্রসাদ’ বিক্রির নামে সাধারণ গ্রাহকদের বিভ্রান্ত ও প্রতারণা করার অভিযোগে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজন (Amazon)-কে ১ লক্ষ টাকা জরিমানা করল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA)-র তদন্তে এই বিপুল কারচুপির প্রমাণ মেলায় আগামী ১৫ দিনের মধ্যে আমাজনকে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ হঠাৎ কী হল? বাংলায় ঢুকছে একের পর এক কেন্দ্রীয় বাহিনী?

কীভাবে চলত এই অনলাইন প্রতারণা?

  • সাধারণ মিষ্টিকে ‘প্রসাদ’ আখ্যা: সিসিপিএ (CCPA)-র তথ্য অনুযায়ী, আমাজনের ওয়েবসাইটে ‘বিহারি ব্রাদার্স’-সহ একাধিক ব্র্যান্ডের ঘিয়ের লাড্ডু, খোয়ার লাড্ডু, বুন্দির লাড্ডু ও দুধের পেড়া বিক্রি করা হচ্ছিল। প্যাকেটের গায়ে লেখা থাকত ‘অযোধ্যার শ্রী রাম মন্দিরের প্রসাদ’ কিংবা ‘ভগবান রামের আশীর্বাদ’।

  • ট্রাস্টের অনুমতিহীন ব্যবসা: ‘শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট’-এর কোনোপ্রকার অনুমতি না নিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বিপুল অর্থ উপার্জন করছিল ই-কমার্স প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ পাকিস্তানি গুপ্তচর রানা রউফকে সাহায্যের অভিযোগ; রিষড়া থেকে গ্রেফতার জাফর শামস

আমাজনের দায় ও কেন্দ্রে নির্দেশিকা

  • দায় এড়াতে পারে না আমাজন: সিসিপিএ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমাজন কেবল প্ল্যাটফর্ম বা মধ্যস্থতাকারী (Intermediary) সংস্থা হিসেবে অজুহাত দিয়ে এই জালিয়াতির দায় এড়াতে পারে না। সাইটে তালিকাভুক্ত পণ্যের সত্যতা যাচাইয়ের দায়িত্ব তাদেরই।

  • ১০টি প্রধান ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ: সিসিপিএ সাফ জানিয়ে দিয়েছে, রাম মন্দির ছাড়াও তিরুপতি, বৈষ্ণোদেবী, পুরীর জগন্নাথ মন্দিরসহ দেশের ১০টি প্রধান ধর্মীয় প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া তাদের নাম ব্যবহার করে ‘প্রসাদ’, ‘মহাপ্রসাদ’ বা ‘ভোগ’ কোনো ই-কমার্স সাইটে বিক্রি করা যাবে না। আমাজনকে অবিলম্বে এই ধরনের সমস্ত পণ্য তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন