spot_img
Sunday, 15 March, 2026
15 March
spot_img
HomeপাঁচমিশালিBengali Recipe: লাউয়ের তিলমোহিনী! তিলবাটা দিয়ে এভাবে আজ রাঁধুন 'সাধের লাউ'

Bengali Recipe: লাউয়ের তিলমোহিনী! তিলবাটা দিয়ে এভাবে আজ রাঁধুন ‘সাধের লাউ’

নিরামিষের দিনে লাউ দিয়ে ভিন্ন কিছু ট্রাই করে দেখতে চাইলে চেখে দেখতে পারেন লাউয়ের তিলমোহিনী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গরমকাল তো চলেই এল। এইসময় বাজারে লাউয়ের চাহিদা উঠবে তুঙ্গে। জলের পরিমাণ বেশি থাকায় গরম কালে লাউয়ের জনপ্রিয়তা থাকে সব হেঁশেলেই। লাউ দিয়ে ডাল, নিরামিষ বা আমিষ চিংড়ি, রেসিপি কম নেই।

আরও পড়ুনঃ বাংলায় পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা, উচ্ছ্বসিত শাহ

নিরামিষের দিনে লাউ দিয়ে ভিন্ন কিছু ট্রাই করে দেখতে চাইলে চেখে দেখতে পারেন লাউয়ের তিলমোহিনী। সাদা তিল দিয়ে তৈরি এই পদটি নিরামিষের দিনের জন্য একেবারে আদর্শ।

লাউ তিলমোহিনীর উপকরণ:

লাউ

সাদা তিল

বড়ি

জিরে

শুকনো লঙ্কা

আদাবাটা

তেজপাতা

হলুদ গুঁড়ো

কাঁচালঙ্কা

প্রথমে লাউ ফালি ফালি করে কেটে ধুয়ে নিতে হবে। অন্যদিকে বড়ি ভেজে সামান্য ভেঙে রাখতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোরন দিতে হবে শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা। একটু আদাবাটা দিয়ে কষিয়ে দিতে হবে লাউ। নুন হলুদ কাঁচালঙ্কা দিয়ে নাড়াচাড়া করতে হবে।

আরও পড়ুনঃ আফগানিস্তানের উপর হামলা পাক বায়ুসেনার, পাল্টা হামলার হুঁশিয়ারি আফগানিস্তানের

অন্যদিকে সাদা তিল শুকনো খোলায় সামান্য নেড়ে কাঁচালঙ্কা এবং জল দিয়ে বেটে নিতে হবে। লাউ সেদ্ধ হলে চিনি দিতে হবে। এরপর তিল বাটা মিশিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করতে হবে। এরপর ভাজা বড়ি ছড়িয়ে মিনিট খানেক রান্না করলেই তৈরি লাউয়ের তিলমোহিনী।

এই মুহূর্তে

আরও পড়ুন