Friday, 24 April, 2026
24 April
Homeউত্তরবঙ্গLataguri: ও কে! 'খুবই ভয় লাগছিল', ভয়ে সিঁটিয়ে গেলেন ভোট কর্মীরা

Lataguri: ও কে! ‘খুবই ভয় লাগছিল’, ভয়ে সিঁটিয়ে গেলেন ভোট কর্মীরা

বিপদের মুখে পড়লেন ভোট কর্মীরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোট শেষে ইভিএম নিয়ে ফেরার পথে বিপত্তি। বিপদের মুখে পড়লেন ভোট কর্মীরা। ইভিএম-সমেত বাসের পথ আটকে দাঁড়িয়ে রইল গজরাজ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালবাজার মহকুমার মৌলানি এলাকা থেকে লাটাগুড়ি হয়ে মালবাজার ডি সি আর সি যাওয়ার পথে ১৭ নম্বর জাতীয় সড়কে লাটাগুড়ি এলাকায়। একদিকে ইভিএম নিরাপদে গণনা কেন্দ্রে পৌঁছানোর চিন্তা, অন্যদিকে নিজের জীবন নিয়ে দুশ্চিন্তায় ভোটকর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু এক বিন্দু জায়গা ছেড়ে নড়েনি দাঁতাল। প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকে। তার জেরেই রাস্তার দু’পাশে প্রায় ৫০ থেকে ৬০টি গাড়ি আটকে পড়ে।

আরও পড়ুনঃ আকাশ থেকে কি আগুন ঝরবে? ভোট বঙ্গে ত্রাহি ত্রাহি অবস্থা

মালবাজারের মৌলানি এলাকার ২০/২৪০ নম্বর বুথে ভোটগ্রহণের দায়িত্বে ছিলেন ধূপগুড়ির শিক্ষক অশোক তরু বোস। তিনি সহকর্মীদের নিয়ে মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের ডিসিআরসি-তে ফিরছিলেন। কিন্তু মাঝপথেই ঘটে যায় এই ঘটনা। তার জেরেই গণনাকেন্দ্রে পৌঁছাতে ভোটকর্মীদের প্রায় দুই ঘণ্টারও বেশি দেরি হয়। অন্যদিকে ২০/২৪৭ নম্বর বুথের ফার্স্ট পোলিং অফিসার প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের গাড়িও হাতির অবরোধে আটকে পড়ে।

উদ্বেগের সঙ্গেই ভোটকর্মী অশোক তরু বোস বলেন, “ভোটগ্রহণ শেষে আমরা ইভিএম নিয়ে ডিসিআরসি-তে ফিরছিলাম। লাটাগুড়ি জঙ্গলের মধ্যে হঠাৎ দেখি একটি বড় দাঁতাল হাতি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। প্রায় আধঘণ্টার বেশি সময় আমরা আটকে ছিলাম। খুবই ভয় লাগছিল।”

আরও পড়ুনঃ প্রথম দফায় সেঞ্চুরি পার, শাহের মন্তব্যের জবাব অভিষেকের

শেষে খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা। তাঁদের চেষ্টাতেই শেষ পর্যন্ত হাতিকে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়া সম্ভব হয়। তারপরই ভোটকর্মীরা নিরাপদে গণনাকেন্দ্রে পৌঁছান। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর। উদ্বেগের সঙ্গেই বলেন, “খবরটা আমি শুনেছি। রাতের বেলা ভোট কর্মীরা যখন ইভিএম মেশিন নিয়ে গণনাকেন্দ্রের দিকে ফিরছিলেন, সেই সময় জাতীয় সড়কের উপর হাতি দাঁড়িয়ে থাকায় গাড়ি চলাচল পুরো বন্ধ হয়ে যায়। শেষে বন দফতরের তৎপরতায় ভোটকর্মীরা নিরাপদে গণনাকেন্দ্রে পৌঁছান।”

এই মুহূর্তে

আরও পড়ুন