Thursday, 28 May, 2026
28 May
HomeকলকাতাAnnapurna Bhandar: ক্লিক করলেই Error 500, অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইনে করা যাচ্ছে...

Annapurna Bhandar: ক্লিক করলেই Error 500, অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইনে করা যাচ্ছে না DBT লিঙ্ক; ক্র্যাশ করে গেল সরকারের ওয়েবসাইট

এতজন উপভোক্তা এই ডিবিটি লিঙ্ক করার চেষ্টা করছিলেন যে ওয়েবসাইটই ক্র্যাশ করে গিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জল্পনা ক্রমেই বাড়ছিল, নানাবিধ প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কোন পদ্ধতিতে পূরণ হবে। কী কী তথ্য দিতে হবে ইত্যাদি ইত্যাদি। সেই প্রশ্নের উত্তর বুধবারই পেয়ে গিয়েছেন বাংলার মহিলারা। কারণ, গতকালই এই যোজনার ফর্ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনলাইনেও মিলবে সেই সুবিধা। কিন্তু তার জন্য করতে হবে ডিবিটি লিঙ্ক (DBT Link)। গতকাল ফর্ম প্রকাশের পরই দেখা গেল এতজন উপভোক্তা এই ডিবিটি লিঙ্ক করার চেষ্টা করছিলেন যে ওয়েবসাইটই ক্র্যাশ করে গিয়েছে।

বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত খোলা যাচ্ছে না ভারত আধার সিডিং এনরোলমেন্ট (Bharat Aadhaar Seeding Enrollment) অপশন। সেখানে ক্লিক করলেই এরর ৫০০ (Error 500) দেখা যাচ্ছে। অর্থাৎ আধার নম্বর দেওয়ার আগেই এরর ৫০০ দেখাচ্ছে। এর ফলে বোঝাই ঠিক কতজন উপভোক্তা চেষ্টা করছেন অন্নপূর্ণা ভান্ডারের যোজনার সুবিধা লাভ করতে।

আরও পড়ুনঃ জমির কাগজ থেকে পরিবারের সকলের খুঁটিনাটি, ১১ পাতার ফর্ম পূরণ করতে হবে অন্নপূর্ণা যোজনায়

কীভাবে করতে হবে ডিবিটি লিঙ্ক?

প্রথমে NPCI-র অফিসিয়াল ওয়েবসাইট- https://www.npci.org.in/– এ ক্লিক করতে হবে।

তারপর হোমপেজে কাস্টমার অপশনটিতে ক্লিক করতে হবে।

সেখানে ভারত আধার সিডিং এনরোলমেন্ট (Bharat Aadhaar Seeding Enrollment) বলে একটি অপশন পাবেন। সেই লিঙ্কে ক্লিক করুন।

এবার আধার সিডিং- ডি-সিডিং (Aadhaar Seeding/De-seeding) অপশন আসবে। তাতে ক্লিক করুন।

এবার নিজের আধার নম্বর দিতে হবে।

এরপর রিকোয়েস্ট ফর আধার সিডিং অপশনে ক্লিক করতে হবে।

যদি প্রথমবার সিডিং হয় অর্থাৎ আগে অন্য কোনও অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি না থাকে, তাহলে ফ্রেশ সিডিং (Fresh Seeding) অপশন আসবে।

আরও পড়ুনঃ কমছে বিমান, যুদ্ধের আঁচ ভারতের আকাশে, Air India-Indigo-র বড় সিদ্ধান্ত

যদি একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে, তাহলে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট (Movement Same Bank With Another Account) অপশন আসবে।

অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি করতে হলে, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।

এবার রিকোয়েস্ট ফর আধার (Request for Aadhaar) অপশনে সিডিং-এ ক্লিক করুন। যে ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে চান, সেই ব্যাঙ্ক লিস্ট থেকে বেছে নিন।

এবার সিডিং টাইপ থেকে নিজের প্রয়োজনীয় অপশন বেছে নিন।

নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখে নিচের টিকবক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করুন।

এরপর আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি বসিয়ে কনফার্ম অপশনটিতে ক্লিক করলেই ডিবিটি হয়ে যাবে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন