৩ মে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস। এই সেই দিন রোদে ঘামে ভিজে জীবনের ঝুঁকি নিয়ে তুলে আনা মানুষের যন্ত্রণার কথা যারা তুলে আনে, যারা কলমে -ভাষায় সেই খবর মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় সেই অদৃশ্য় লড়াইকে সম্মান জানানোর দিন । এই দিনটি প্রথম পালিত হয় ইউনেস্কোর উদ্য়োগে। সংবাদমাধ্যম যেন কোনও চাপ, ভয় বা বাধা ছাড়াই কাজ করতে পারে এবং সাংবাদিকরা যেন নিরাপদ থেকে সত্য প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্য়েই এই দিনটি পালিত হয়।
একটি গণতান্ত্রিক সমাজে সংবাদমাধ্য়মে কেবল খবর পরিবেশনই করে না, মানুষের চোখ-কান-কথা হিসাবে কাজ করে। অন্য়ায়,ক্ষমতার অপব্য়বহার,চাপা পড়ে যাওয়া সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে আনার কাজ যতটা গুরুত্বপূর্ণ ততটাই ঝুঁকিপূর্ণ বটে। পৃথিবীর নানা প্রান্তে আজও বহু সাংবাদিককে হুমকি, সেন্সরশিপ, এমনকি শারীরিক নির্যাতনও সহ্য় করতে হয়।
আরও পড়ুনঃ সবকিছু শান্ত থাকবে তো? আলাদা পথে হাঁটল নির্বাচন কমিশন!
লেখা বা রিপোর্ট প্রকাশের আগেই আটকে দেওয়া, ডিজিটাল নজরদারির মাধ্য়মে কণ্ঠরোধের চেষ্টা করা হয়। বর্তমানে ডিজিটাল যুগে চ্য়ালেঞ্জ আরও কঠিন হচ্ছে। ভুয়ো , বিভ্রান্তিকর খবর বাঁচিয়ে সত্য় তুলে ধরার জন্য় দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে।
বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস শুধু সাংবাদিকদের জন্য নয়, প্রতিটি সচেতন নাগরিকের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ সত্য জানার অধিকার সবার, আর সেই অধিকার রক্ষা করাই এই দিনের মূল বার্তা।
আরও পড়ুনঃ চামেলির জায়গায় দায়িত্বে বলাই; ২৪ ঘণ্টার মধ্যে ফের ওসি বদল কালীঘাটে
বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস ২০২৬ – থিম ও বিশেষ দিক:
২০২৬ সালের বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসের মূল থিম হল-“Shaping a Future at Peace: Promoting Press Freedom for Human Rights, Development, and Security” অর্থাৎ “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়তে স্বাধীন সংবাদমাধ্যমের ভূমিকা”। প্রেস ফ্রিডম,মানবাধিকার,উন্নয়ন, নিরাপত্তা সব একসঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। এই বছরের থিমটা আগের বছরের মতো শুধু প্রযুক্তি বা AI-এ সীমাবদ্ধ নয়, বরং আরও বড় পরিসরে চিন্তা করছে। তথ্যের স্বাধীনতা ভবিষ্যতের “ইনফরমেশন সোসাইটি”-কে প্রভাবিত করছে সেটিও এখানের আলোচ্য় বিষয়।
২০২৬ সালের থিমের বিশেষত্ব হলো, শুধু ফ্রিডম নয়,শান্তির সঙ্গে সরাসরি যুক্ত হওয়া। যুদ্ধ, সংঘাত ও বিভ্রান্তির সময়ে সাংবাদিকতার ভূমিকা তুলে ধরা। ২০২৬ সালের বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস এর গ্লোবাল কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে লুসাকা, জাম্বিয়া-তে। স্বাধীন সাংবাদিকতা শুধু তথ্য দেয় না, শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করে-এই বারের কনফারেন্স থেকে এই বার্তা পাওয়া যাবে।


