Wednesday, 15 April, 2026
15 April
Homeদক্ষিণবঙ্গTMC: বিধাননগর কেন্দ্রে গ্রেফতার সুজিত ঘনিষ্ট প্রাক্তন তৃণমূল কাউন্সিলার

TMC: বিধাননগর কেন্দ্রে গ্রেফতার সুজিত ঘনিষ্ট প্রাক্তন তৃণমূল কাউন্সিলার

নির্মল দত্ত দত্তাবাদ এলাকার এক পরিচিত তৃণমূল নেতা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিধাননগর কেন্দ্রের ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের স্বামী নির্মল দত্ত। সুজিত বসু ঘনিষ্ট এই তৃণমূল নেতাকে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলারকে।

আরও পড়ুনঃ এখনই ৩০০ কোটি ডলার ঋণ চাই! হঠাৎ সঙ্কট বাংলাদেশে

কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারব। ঠিক এইভাবেই হুমকি দিতে শোনা গিয়েছিল বিধাননগরের তৃণমূল নেতা নির্মল দত্তকে। কলকাতার সল্টলেকের দত্তাবাদ এলাকায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা নির্মল দত্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাজ্যজুড়ে তীব্র বিতর্কের ঝড় তুলেছিল। বিধাননগর বিধানসভা কেন্দ্রের ১১৬ নম্বর ওয়ার্ডের (বিএমসি ওয়ার্ড নম্বর ৩৮) একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে নির্মল দত্ত বলেন, “আধার কার্ড আর ভোটার আইডি লিঙ্ক করা আছে। কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারব। একটা অ্যাপ আছে, তার মাধ্যমে আমরা জেনে নেব।”

নির্মল দত্ত দত্তাবাদ এলাকার এক পরিচিত তৃণমূল নেতা। স্থানীয় স্তরে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে বলে জানা যায়। ভিডিওতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আধার ও ভোটার তালিকা যুক্ত হয়ে গেছে, ফলে কে কাকে ভোট দিয়েছে তা সহজেই জানা সম্ভব। তবে বাস্তবে আধার কার্ড ও ভোটার আইডির মধ্যে এমন কোনো লিঙ্ক নেই যা দিয়ে কোনো ব্যক্তিগত ভোটাধিকারের তথ্য বের করা যায়। এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হতেই সরব হয়েছে বিরোধীদল বিজেপি।

আরও পড়ুনঃ মানুষ বড্ড চুপচাপ!! সংখ্যালঘু ভোটের লড়াইয়ে আসল ছবি কী?

বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার সেখানে কোনও রাজনৈতিক দলের নেতা হস্তক্ষেপ করতে পারে না। তারা এই ঘটনাকে তৃণমূলের ‘জঙ্গলরাজ’-এর আরেকটি উদাহরণ হিসেবে তুলে ধরেছে এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে। এই ভাইরাল মন্তব্যের উপর ভিত্তি করেই গ্রেফতার করা হয় নির্মল দত্ত কে এবং তাকে ১০ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন