আজকের রাশিফল সোমবার ১ ডিসেম্বর ২০২৫। চাঁদ আজ মীন ছেড়ে মেষ রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ সন্ধে ৭টা ১ মিনিট পর্যন্ত থাকবে অঘ্রাণ শুক্লা একাদশী তিথি। আজ পালিত হচ্ছে মোক্ষদা একাদশী। তারপর শুরু হবে শুক্লা দ্বাদশী তিথি। আজ ব্যাতিপত যোগ ও বরিয়ান যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে রেবতী নক্ষত্র ও অশ্বিনী নক্ষত্র। আজ দেবাদিদেব মহাদেবের দিন। আজ সকাল ৬টায় সূর্যোদয় ও সন্ধে ৪টে ৫১ মিনিটে সূর্যাস্ত হবে। শিবের কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়াতে হবে।
দেখে নিন আজকের রাশিফল
মেষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা আজ বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি সম্পন্ন করার ক্ষেত্রে এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেতে পারেন। আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। আজ আপনার মন ভালো থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাদ্যের সবুজ শস্যের পরিমাণ বৃদ্ধি করুন।
বৃষ রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একজন অভাবী ব্যক্তিকে অর্থ ধার দিয়ে মানসিক শান্তি পেতে পারেন। আপনি আজ আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে অভিনন্দন পেতে পারেন। যদিও, সন্ধ্যা নাগাদ কোনও কাজে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন।
মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত তেল-মশলাযুক্ত এবং উচ্চ কোলেস্টেরল রয়েছে এমন খাবার এড়িয়ে চলুন। আপনার ভাই অথবা বোন আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। এই রাশির ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করুন। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে জলে মিষ্টি দুধ গুলে বটগাছে ঢালুন।
আরও পড়ুনঃ ‘রেড রিবন ডে’! কখনও অসচেতনতা, কখনও অনীহা, তার ফাঁকেই থাবা বাড়াচ্ছে এইডস; আজ বিশ্ব এইডস দিবস
কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। প্রত্যেকের সঙ্গে আজ আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই স্নানের জলে গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে সূর্য স্নান করুন।
সিংহ রাশি: নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। নাহলে তাঁরা আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। ভালোবাসার মানুষটির জন্য আপনি আজ একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। সৃজনশীল ব্যক্তিরা আজ বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের মন্দিরে লাড্ডু অর্পণ করার পর তা অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।
কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই দু’পায়ের পাতায় কালো এবং সাদা রঙের সুতো বেঁধে রাখুন।
তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর্থিক লেনদেন আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। আপনার উদ্বেগহীন মনোভাব আজ বাবা-মায়ের চিন্তা বৃদ্ধি করতে পারে। তাই, নিজেকে সংযত করার চেষ্টা করুন। কোনও নতুন প্রকল্প শুরু করার আগে অবশ্যই আত্মবিশ্বাস বজায় রাখুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির ব্যবসায়ীদের প্রতারণার হাত থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। পরিবারের সবথেকে ছোট সদস্যের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে ভগবানের প্রতি ভক্তি প্রদর্শন করুন এবং নিজের মনুষ্যত্ববোধকে জাগিয়ে তুলুন।
বৃশ্চিক রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি অকার্যকর মুদ্রাকে স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।
ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন। এই রাশির কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনি আজ একটি সাহসী পদক্ষে গ্রহণ করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে সবুজ রঙের পোশাক পরিধান করুন।
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনি আজ নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে উন্নত করার জন্য অনেকটা সময় পাবেন। আপনার আজ একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে হনুমান মন্দিরে ১ টি লাল লঙ্কা, ২৭ টি মুসুর ডালের দানা এবং ৫ টি ফুল অর্পণ করুন।
কুম্ভ রাশি: কর্মক্ষেত্রের কাজ শেষ করে আপনি আজ একটি বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলে বাবা অথবা পিতৃস্থানীয় কারোর কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি এবং গর্বিত হবেন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। নিজের কোনও কাজ করে দেওয়ার জন্য আজ অন্য কাউকে চাপ দেবেন না। আপনি আজ নিজের জন্য অনেকটা সময় পেতে পারেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে হলুদ রঙের পোশাক বেশি করে পরিধান করুন।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। মাইগ্রেনের রোগীদের সচেতন হতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আজ কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। একটি অংশীদারিত্বের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কপালে সাদা চন্দনের তিলক লাগান।









