spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাHoroscope Today: রবি যোগের সঙ্গে শিব যোগ, মহাদেবের সঙ্গে গণপতির কৃপায় ব্যবসায়...

Horoscope Today: রবি যোগের সঙ্গে শিব যোগ, মহাদেবের সঙ্গে গণপতির কৃপায় ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি

আজ বেলা ১২টা ২৫ মিনিট পর্যন্ত থাকবে অঘ্রাণ শুক্লা ত্রয়োদশী তিথি। তারপর শুরু হবে শুক্লা চতুর্দশী তিথি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজকের রাশিফল বুধবার ৩ ডিসেম্বর ২০২৫। চাঁদ আজ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ বেলা ১২টা ২৫ মিনিট পর্যন্ত থাকবে অঘ্রাণ শুক্লা ত্রয়োদশী তিথি। তারপর শুরু হবে শুক্লা চতুর্দশী তিথি। আজ পরিঘ যোগ ও শিব যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে ভরনী নক্ষত্র ও কৃত্তিকা নক্ষত্র। আজ সিদ্ধিদাতার দিন। আজ সকাল ৬টা ১ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৪টে ৫২ মিনিটে সূর্যাস্ত হবে। গণেশের কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।

দেখে নিন আজকের রাশিফল

মেষ রাশি: শারীরিক অসুস্থতার কারণে আজ আপনার মন খারাপ থাকতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। অতীতের একটি বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন না করলে ভেঙে পড়বেন না। বরং, সেই কাজটিকে আরও ভালোভাবে করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমানকে গুড় এবং ছোলা খেতে দিন।

বৃষ রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শ কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ অর্ধাঙ্গিনীর একটি সাফল্যের প্রশংসা করতে পারেন। ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। তবে, প্রতিটি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের আজ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে সঙ্কটমোচন হনুমান অষ্টক পাঠ করুন।

আরও পড়ুনঃ স্টেডিয়ামে উপচে পড়ছে ভিড়, চিৎকার করছে সবাই যেন কোনও উৎসব চলছে! স্তম্ভিত গোটা বিশ্ব

মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আজ কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। কোথাও কোনও অসুবিধে সম্মুখীন হলে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্লাস্টার অফ প্যারিসের তৈরি দ্রব্য বাড়িতে রাখুন।

কর্কট রাশি: কোথাও ভ্রমণ করার ক্ষেত্রে আজ আপনি দুর্বল থাকতে পারেন। তাই, এহেন পরিকল্পনা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের ক্ষেত্রে একাধিক সুযোগ পাবেন। আপনি আজ পড়ুয়াদের স্কুলের প্রজেক্টের কাজে সাহায্য করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। এই রাশিচক্রের শিশুদের আজ খেলতে গিয়ে আঘাতের সম্ভাবনা রয়েছে। তাই, অভিভাবকদের অবশ্যই সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমান চালিশা পাঠ করুন।

সিংহ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আপনি যদি একটি জমি বিক্রি করতে চান সেক্ষেত্রে আজ ভালো ক্রেতার সন্ধান পেতে পারেন। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। কোথাও সফরের মাধ্যমে আজ আপনি অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং নতুন স্থান দেখতে পারবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অভাবী মহিলাদের সাহায্য করুন।

কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। এর পাশাপাশি, নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকার কারণে রেগে যেতে পারেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আজ কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। বাড়িতে আজ আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর গড়ে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সাদা রঙের পোশাক পরুন।

তুলা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে অবশ্যই সচেতন হন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। উপার্জন বৃদ্ধির লক্ষ্যে আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাদা রঙের পোষ্য কুকুরকে খাবার খেতে দিন।

আরও পড়ুনঃ কোয়েতায় গুলিবর্ষণে গুরুতর জখম পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী

বৃশ্চিক রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আজ অবশ্যই প্রত্যেকের কথা মন দিয়ে শুনুন। হয়তো তার মধ্যেই আপনি সমাধান পেতে পারেন। বাবা-মায়ের কাছ থেকে আপনি আজ অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। পেশাগত ক্ষেত্রে আপনি আজ পরিবর্তন করতে পারেন। আপনি আজ সিনেমা অথবা থিয়েটার দেখতে যেতে পারেন। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গণেশ চালিশা পাঠ করুন এবং মন্ত্র উচ্চারণ করুন।

ধনু রাশি: গর্ভবতী মহিলাদের আজ অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজকে শুরু হওয়া একটি নির্মাণ কাজ আপনার প্রত্যাশা অনুযায়ী শেষ হবে। আপনি আজ একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দরিদ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে নিজের খাবার ভাগ করে নিন।

মকর রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন। একটি নতুন আর্থিক চুক্তি সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হতে পারেন। আপনি যদি বিদেশে একটি চাকরিতে আবেদন করার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে খাবার বিতরণ করুন।

কুম্ভ রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও প্রিয়জনদের সঙ্গেও দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ কর্মক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আপনি আজ অবসর সময়ে একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যের স্রোতযুক্ত জলে নারকেল নিক্ষেপ করুন।

মীন রাশি: আপনি আজ দীর্ঘসময় ধরে চলা একটি মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ দক্ষতার সঙ্গে করার চেষ্টা করুন। বিবাহিত জীবন সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন এবং মাংস খাওয়া থেকে বিরত থাকুন। এর পাশাপাশি, মহিলাদের সম্মান করুন।

এই মুহূর্তে

আরও পড়ুন