আজকের রাশিফল শনিবার ১৫ নভেম্বর ২০২৫। চাঁদ আজ কন্যা রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে তুলা রাশিতে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ রাত ২টো ৩৭ মিনিট পর্যন্ত কার্তিক কৃষ্ণা একাদশী তিথি থাকবে। তারপর শুরু হবে কৃষ্ণা দ্বাদশী তিথি। আজ বৈধৃতি যোগ ও বিষকুম্ভ যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র ও হস্তা নক্ষত্র। আজ শনি ঠাকুরের দিন। আজ সকাল ৫টা ৪৯ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৪টে ৫৩ মিনিটে সূর্যাস্ত হবে। গ্রহরাজের কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।
দেখে নিন আজকের রাশিফল
মেষ রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সচেতন হতে হবে। অযথা সময় নষ্ট করার থেকে বিরত থাকুন। লেখালেখি প্রতি আজ আপনাকে যত্নশীল হতে হবে। প্রেমের জীবনে নিজেকে সংযত রাখুন। একটি ভুল যোগাযোগের কারণে আজ আপনি সমস্যার সম্মুখীন হলেও বিষয়টি ভালোভাবে সামলে নেবেন। আজ আপনার মন ভালো থাকবে। যার ফলে বাড়ির পরিবেশ সুন্দর হয়ে উঠবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুধ মেশানো জলে স্নান করুন।
বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। হৃদরোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। অন্যদের মধ্যে ত্রুটি খোঁজার বদভ্যাসের কারণে আপনি আজ আত্মীয়দের কাছে সমালোচিত হতে পারেন। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ অনেকটা সময়ে ঘুমিয়ে অতিবাহিত করবেন। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পরিবারের সদস্যদের যোগ ব্যায়াম এবং ধ্যান করার জন্য অনুপ্রাণিত করুন।
আরও পড়ুনঃ দিল্লি বিস্ফোরণকাণ্ডে এবার NIA-এর জালে বাংলার উত্তর দিনাজপুরের ডাক্তারি পড়ুয়া
মিথুন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করার চেষ্টা করুন। শিশুদের সঙ্গে আজ কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাবার কথা মেনে চলুন।
কর্কট রাশি: আপনার মন আজ ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। এই রাশিচক্রের বিবাহিত ব্যক্তিরা তাঁদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি আজ পরিবারের সদস্যদের সঙ্গে একটি সামাজিক জমায়েতে উপস্থিত হতে পারেন। আপনার আজ একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই পুজোর জায়গায় সাদা শাঁখ স্থাপন করে নিয়মিত পুজো করুন।
সিংহ রাশি: শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আপনি আজ বাচ্চাদেরকে কোনও কাজে সাহায্য করতে পারেন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ কিছুটা সময় বের করে নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কালো রঙের কুকুরকে দুধ খেতে দিন।
কন্যা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রির সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে আজ অবশ্যই নজর দিন। জীবনসঙ্গীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: জীবনসঙ্গীকে খুশি রাখার লক্ষ্যে পিতা এবং শিক্ষককে লাল ও মেরুন রঙের বস্ত্র উপহার হিসেবে দিন।
তুলা রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ খুব সহজেই কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। আত্মীয়দের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন।
প্রতিকার: জীবনে উন্নতির লক্ষ্যে বাড়িতে সূর্যমুখী গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন।
আরও পড়ুনঃ মৃত্যু ৮, এবার শ্রীনগরে থানার মধ্যেই বিস্ফোরণ
বৃশ্চিক রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, আপনি আজ ঋণমুক্ত হতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলিকে অবশ্যই পুনর্মূল্যায়ন করুন। নিজের ক্রোধকে আজ নিয়ন্ত্রণে রাখুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে পাখিকে সাত রকমের শস্য খেতে দিন।
ধনু রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ কোনও কাজে পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। প্রেমের জীবনের সন্দেহপ্রবণ মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ আপনার কাছে থাকা অবসর সময়টিকে সঠিকভাবে কাজে লাগিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন।
মকর রাশি: প্রতিটি কাজ আজ বিচক্ষণতার সঙ্গে করার চেষ্টা করুন। কাউকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি, যদি ধার দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। তরুণ-তরুণীরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন একটি কাজ শুরু করার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আজ কিছুটা সময় বের করে নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সবুজ রঙের পোশাক বেশি করে পরুন।
কুম্ভ রাশি: নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনি অনেকটা সময় পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। ধূমপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। অবসর সময়টিকে সঠিকভাবে ব্যবহারের চেষ্টা করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পার্বতী মঙ্গল স্তোত্র পাঠ করুন।
মীন রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একটি পার্কে বেড়াতে যেতে পারেন। সেখানে গিয়ে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে যাঁর সঙ্গে পূর্বে আপনার বিবাদ হয়েছিল। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বন্ধুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে সবুজ রঙের পোশাক পরিধান করুন।









