আজকের রাশিফল সোমবার ১৭ নভেম্বর ২০২৫। চাঁদ আজ কন্যা ছেড়ে তুলা রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ সারা দিন রাত থাকবে কৃষ্ণা ত্রয়োদশী তিথি। আজ প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে চিত্রা নক্ষত্র ও স্বাতী নক্ষত্র। আজ মহাদেবের দিন। আজ সকাল ৫টা ৫১ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৪টে ৫২ মিনিটে সূর্যাস্ত হবে। শিবের কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়াতে হবে।
দেখে নিন আজকের রাশিফল
মেষ রাশি: বন্ধুদের সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ আর্থিক সমস্যার সম্মুখীন হলেও সন্ধ্যা নাগাদ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি একটি ফোন কল পেতে পারেন। যেটি আপনার দিনটিকে বিশেষ করে তুলবে। আপনার ভবিষ্যতের পরিকল্পনাগুলির অবশ্যই পুনর্মূল্যায়ন করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই স্রোতযুক্ত জলে চার টুকরো লেড বা সীসা নিক্ষেপ করুন।
বৃষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ সমস্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারবেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে অথবা গুরুত্বপূর্ণ কাগজের সই করার সময়ে অবশ্যই সচেতন থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই নিয়মিত গায়ত্রী চালিশা এবং গায়ত্রী মন্ত্র জপ করুন।
আরও পড়ুনঃ লোকাচারে ইতু পুজো; এক প্রাচীন কৃষি-সূর্য-ব্রত ও তার ঐতিহাসিক তাৎপর্য
মিথুন রাশি: অন্যের সমালোচনা করে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আপনার অসতর্কতার কারণে আজ আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সচেতন থাকুন। প্রেমের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা-কালো দাগের একটি গরুকে খাবার খেতে দিন।
কর্কট রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আজ আপনি একটি সামাজিক জমায়েতে উপস্থিত হতে পারেন। আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ অবশ্যই আপনাকে ফেরত দিতে হবে। বাড়িতে আজ উৎসবের আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হতে পারেন। আপনি আজ টিভিতে একটি সিনেমা বা অনুষ্ঠান দেখতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্য চালিশা এবং আরতি পাঠ করুন।
সিংহ রাশি: আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। বন্ধু-বান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। সন্তানদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিয়মিতভাবে হনুমানজির পুজো করুন।
কন্যা রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নার বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বিদ্বান ব্যক্তিদের উদ্দেশ্যে অবশ্যই যথাযথ সম্মান প্রদর্শন করুন।
আরও পড়ুনঃ সাময়িক ‘রেস্ট’–এ শীত; বাড়ছে তাপমাত্রা
তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। এই রাশির কিছুজন আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়ে বন্ধুদের কাছ থেকে ঋণ চাইতে পারেন। এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাঁদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে আজ কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিয়মিতভাবে হনুমানজির পুজো করুন।
বৃশ্চিক রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। বাড়িতে আজ অপ্রত্যাশিত অতিথিদের আগমন ঘটতে পারে। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনও যৌথ উদ্যোগ অথবা অংশীদারিত্ব থেকে দূরে থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ঠাকুরঘরে ইষ্টদেবতার সোনার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন তাঁর পুজো করুন।
ধনু রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি আর্থিক চুক্তি সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে আজ অবশ্যই কিছুটা সময় দিন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করুন।
মকর রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আর্থিক লেনদেন আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করুন। পাশাপাশি, কোনও গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে অবশ্যই সতর্ক হন। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাবার কথা মেনে চলুন।
কুম্ভ রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ অবশ্যই সর্বত্র প্রশংসা পাবে। এমনকি, অনেকে আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবেন। আর্থিক দিক থেকে আজ অবশ্যই সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে আজ আপনার ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়লেও সবকিছু ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কেরিয়ারে উন্নতির লিখতে আপনার পকেটে বা ওয়ালেটে সীসা রাখুন।
মীন রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই মন ভালো রাখুন।









