spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাHoroscope Today: শনিবার গ্রহরাজের কৃপা, শুক্লা দ্বিতীয়ায় সুকর্ম যোগে দুর্দান্ত সুখবর পাবে...

Horoscope Today: শনিবার গ্রহরাজের কৃপা, শুক্লা দ্বিতীয়ায় সুকর্ম যোগে দুর্দান্ত সুখবর পাবে এই চার রাশি

রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজকের রাশিফল শনিবার ২২ নভেম্বর ২০২৫। চাঁদ আজ বৃশ্চিক রাশি ছেড়ে তুলা রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ বিকেল ৫টা ১১ মিনিট পর্যন্ত থাকবে অঘ্রাণ শুক্লা দ্বিতীয়া তিথি। তারপর শুরু হবে শুক্লা তৃতীয়া তিথি। আজ সুকর্ম যোগ ও ধৃতি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র ও মূলা নক্ষত্র। আজ শনি ঠাকুরের দিন। আজ সকাল ৫টা ৫৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৪টে ৫১ মিনিটে সূর্যাস্ত হবে। গ্রহরাজের কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়াতে হবে।

দেখে নিন আজকের রাশিফল

মেষ রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। এই রাশির কিছু জাতক-জাতিকা আজ চাকরি পেতে পারেন। যার ফলে তাঁরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনার একজন বন্ধু আজ তাঁর কোনও সমস্যার সমাধানের জন্য আপনার কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: মানসিক দিক থেকে শান্তির লক্ষ্যে ক্রিম রঙের পোশাক বেশি পরিধান করুন।

বৃষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বাড়িতে আজ একটি অনুষ্ঠানের আয়োজন হতে পারে। কোথাও সফরের সময়ে একজন অপরিচিত ব্যক্তি আপনাকে বিরক্ত করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কপালে সাদা চন্দনের টিকা লাগান।

আরও পড়ুনঃ রাজ্য নির্বাচনী আধিকারিককে কী মমতা নির্দেশ দিচ্ছেন? কমিশনে নালিশ শুভেন্দুর

মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, আপনি যদি পরিবারের একজন সদস্যের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। আপনার কিছু ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনার মেজাজ সারাদিন ধরে ভালো থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে নিজের ইষ্টদেবতার উদ্দেশ্যে লাল সিঁদুর অর্পণ করে পুজো করুন।

কর্কট রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনিও একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাঁদের পরিবারের সেইসব সদস্যদের থেকে দূরে থাকতে হবে যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোথাও কেনাকাটা করতে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে আধ্যাত্মিক জীবনযাপন করুন।

সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। শীঘ্রই আপনার প্রেমের জীবনে চমক ঘটতে পারে। আপনি আজ একটি পার্কে বেড়াতে গেলে সেখানে একজন অচেনা ব্যক্তির সঙ্গে আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। আজ অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। বিবাহিত জীবনে আজ কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ছোলা এবং গুড়ের প্রসাদ বিতরণ করুন।

কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আপনি আজ আপনার কিছু ভালো কাজের মাধ্যমে প্রত্যেকের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রেমের জন্য আজকের এই দিনটি অবশ্যই ভালো। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ব্যতীত আজ কোথাও অর্থ বিনিয়োগ করবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে তামার কয়েন লাল সুতো দিয়ে গলায় ধারণ করুন।

তুলা রাশি: আপনি আজ একটি সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগান। তরুণ-তরুণীরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন একটি কাজ শুরু করার পক্ষে আজকের এই দিনটি অবশ্যই ভালো। আজ আপনার একজন সমবেদনাশীল বন্ধুর সঙ্গে রাখা হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে একজন শ্রমিককে লাল শাক এবং কিছু টাকা দান করুন।

আরও পড়ুনঃ ‘জয়বাংলার দিন শেষ, এবার শুধুই আল্লাহু আকবর!’ বাংলাদেশের রাজপথে সরব মৌলবাদীরা

বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে অর্থ বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ বাড়িতে কিছু পরিবর্তন করতে পারেন। যার ফলে আপনি আবেগপ্রবণ হয়ে পড়বেন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বন্ধুদের সঙ্গে আজ সংযত আচরণ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বৃহন্নলাদের সবুজ রঙের পোশাকের উপাদান অথবা ফ্যাব্রিক অর্পণ করুন। এর ফলে আপনি বুধের খারাপ প্রভাবও কাটিয়ে উঠতে পারবেন।

ধনু রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে। এমনকি, অনেক আপনার সামনেই প্রশংসা বর্ষণ করবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ বন্ধুদের কাছ থেকে কোনও কাজে সাহায্য পেতে পারেন। আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতিগুলি প্রকাশ করতে পারবেন না। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি বই পড়তে পারেন অথবা গান শুনতে পারেন। আপনি আজ কিছু সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে হনুমান চালিশা, সঙ্কট মোচন অষ্টক এবং ভগবান রামের স্তুতি পাঠ করুন।

মকর রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রিয়জনদের সঙ্গে আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দুঃস মানি প্ল্যান্ট এবং অ্যাকোরিয়াম বাড়ির উত্তর বা উত্তর-পশ্চিম দিকে রাখুন।

কুম্ভ রাশি: শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। তবে, কোথাও বেড়াতে গিয়ে আজ আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলেও তাঁর শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে তা সম্ভব হবে না।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই একে অপরকে ক্রিস্টালের ছোট পুঁতি উপহার হিসেবে দিন। এর ফলে আপনি লাভবান হবেন।

মীন রাশি: আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। নিজের গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। পার্কে বেড়াতে গিয়ে আজ আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে যাঁর সঙ্গে পূর্বে আপনার বিবার হয়েছিল। অর্ধাঙ্গিনীর শরীর আজ খারাপ হয়ে যাওয়ার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। প্রিয়জনদের সঙ্গে আজকের এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে এবং মন ভালো রাখতে ভগবান কৃষ্ণের পুজো করুন। এর ফলে আপনি লাভবান হবেন।

এই মুহূর্তে

আরও পড়ুন