আজকের রাশিফল রবিবার ৩০ নভেম্বর ২০২৫। চাঁদ আজ মীন রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ রাত ৯টা ২৯ মিনিট পর্যন্ত থাকবে অঘ্রাণ শুক্লা দশমী তিথি। তারপর শুরু হবে শুক্লা একাদশী তিথি। আজ বজ্র যোগ ও সিদ্ধি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র ও রেবতী নক্ষত্র। আজ সূর্যদেবের দিন। আজ সকাল ৫টা ৫৯ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৪টে ৫১ মিনিটে সূর্যাস্ত হবে। সূর্যের কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়াতে হবে।
দেখে নিন আজকের রাশিফল
মেষ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। যার ফলে তাঁরা অত্যন্ত গর্বিত হবেন। আপনি যদি আজ একটি পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আপনাকে উৎসাহ প্রদান করবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ইষ্টদেবতার উদ্দেশ্যে অবশ্যই লাল রঙের সিঁদুর অর্পণ করে তাঁর পুজো করুন।
বৃষ রাশি: আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কোনও কাজে আপনি আজ বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনি আজ কাউকে তাঁর প্রেমের জীবনে সফল হতে সাহায্য করবেন। আপনার কাছে থাকা অবসর সময়টিকে সঠিক ভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে সবুজ রঙের জুতো পরুন।
আরও পড়ুনঃ বদলেছে অভিযোগ জানানোর ধরন; শিলিগুড়ি শহরে উধাও নালিশ বক্স
মিথুন রাশি: গাড়ি চালানোর সময়ে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনার অতিরিক্ত অর্থ আজ এমন জায়গায় সঞ্চয় করুন যেখান থেকে প্রয়োজনের সময়ে আপনি তা পেতে পারেন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়িতে একটি সাদা ফুলের গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন।
কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। আপনি আজ আপনার কাছে থাকা অবসর সময়টিকে সঠিকভাবে কাজে লাগিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাদ্যে সবুজ শস্যের পরিমাণ বৃদ্ধি করুন।
সিংহ রাশি: একজন বন্ধু আজ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি সিদ্ধান্ত বিচক্ষণতার সঙ্গে নিন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে লোহার পাত্রে জল পান করুন।
কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। এই রাশির ব্যবসায়ীরা আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। শুধু তাই নয়, তাঁরা তাঁদের নিকটজনেদের কাছ থেকে আর্থিক সহায়তাও পেতে পারেন। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। আপনার বাড়িতে আজ কিছু সুস্বাদু খাবার তৈরি হতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভগবান কৃষ্ণের সামনে কর্পূর দিয়ে আরতি করুন।
তুলা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আপনার একটি অস্থাবর সম্পত্তি আজ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, এদিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ আপনার অবসর সময়টি একটি ধর্মীয় কাজের মাধ্যমে অতিবাহিত করবেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবনে অবশ্যই কিছুটা সময় দিন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সরষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর তা দান করে দিন।
আরও পড়ুনঃ সীমান্তে আবারও চরম উত্তেজনা, সিঁদুর অভিযানে বড়সড় আঘাত পাকিস্তানে
বৃশ্চিক রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ ঘটে তাঁদের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই সেটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভগবান ভৈরবের উদ্দেশ্যে প্রসাদ অর্পণ করুন।
ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটতে পারে। আপনার কাছে থাকা অবসর সময়টিকে সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে রুটি বিতরণ করুন।
মকর রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পেয়ে আজ আপনার পরিবারের সদস্যরা অত্যন্ত খুশি হবেন। একটি গোপন সম্পর্ক আজ আপনার সুনাম নষ্ট করে দিতে পারে। একটি নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। গাড়ি চালানোর সময়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে মা সরস্বতীর আরাধনা করুন।
কুম্ভ রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ যেতে পারেন। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি কাজ আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করুন।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি, নিজের ওজনকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি আজ উপহারও পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখতে মাংস খাওয়া থেকে বিরত থাকুন।









