Sunday, 24 May, 2026
24 May
Homeদক্ষিণবঙ্গKaustav Bagchi: 'আই অ্যাম দ্য লাস্ট পার্সন টু টলারেট', ফুল দিতে আসা...

Kaustav Bagchi: ‘আই অ্যাম দ্য লাস্ট পার্সন টু টলারেট’, ফুল দিতে আসা তৃণমূল কর্মীকে ‘দরজা’ দেখালেন কৌস্তভ

ব্যারাকপুরের দরজা কৌস্তভ বাগচীর দরজা। এর বাইরে কিন্তু কোনও কিছু নয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তৃণমূলের কোনও লোক বিজেপিতে আসবে না।” তৃণমূল কর্মীকে পাশে দাঁড় করিয়ে কড়া বার্তা দিলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। নিজের সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলেন তিনি।

কৌস্তভ বাগচীর দাবি, ভোটে জেতার পরে তাঁকে ফুল দিতে আসেন এক তৃণমূল কর্মী। তাঁকে পাশে দাঁড় করিয়ে বিজেপি বিধায়ক বলেন, ” একটা জায়গাতেও যদি কোথাও শুনেছি…কোথাও যদি বিজেপির নাম নিয়েছে…বেরোন।

আরও পড়ুনঃ পাপ বাপকেও ছাড়ে না, ইতিহাসের কি নির্মম পরিহাস! গেরুয়া ঝড়ে কলকাতা পুরসভার অধিবেসন বসল কাউন্সিলর্‌স ক্লাব রুমে

আর মাথায় রাখবেন, ব্যারাকপুরে দরজা একটা। অন্য দরজায় গিয়ে ঠকঠক করেও লাভ নেই। ব্যারাকপুরের দরজা কৌস্তভ বাগচীর দরজা। এর বাইরে কিন্তু কোনও কিছু নয়। তৃণমূলের কোনও লোকের জায়গা নেই ব্যারাকপুরে। যারা আমদের কার্যকর্তাদের ওপর অত্যাচার করেছে। আর বিজেপির নাম ভাসানো আপনাদের ? আই অ্যাম দ্য লাস্ট পার্সন টু টলারেট। অন্য কেউ টলারেট করতে পারে। কৌস্তভ বাগচী করবে না।”

কৌস্তভ বাগচী অফিসিয়াস ফেসবুক পেজের ভিডিও একজনকে পাশে দাঁড় করিয়ে ভিডিও করেছেন বিজেপিকে বিধায়ক। সেই ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, “এই এলাকায় ইতিমধ্যেই আমার কাছে বহু মানুষের অভিযোগ, বিজেপির নাম করে বহু জায়গায় মানুষের ওপর অত্যাচার করছে। আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে ওয়াকিবহাল করে দিলাম, এরা বিজেপির কেউ নয়। বিজেপির নাম করে এরা যদি কোথাও কোনও রকম কিছু করে এর দায় ভারতীয় জনতা পার্টির নয়। আমরা এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব। কোনও তৃণমূলের অত্যাচারী, কোনও দাগী লোকদের আমরা বিজেপিতে স্থান দেব না। আসুন নমস্কার।”

আরও পড়ুনঃ আপাদমস্তক দুর্নীতিগ্রস্থ অদিতি এবং দেবরাজের পাশে সিপিএম নেতা বিকাশরঞ্জন; ১৯ জুন পর্যন্ত স্বস্তি

এর আগেও কৌস্তভকে বলতে শোনা গিয়েছিল, “আমরা তৃণমূলের কোনও কাউন্সিলর, ভাইস চেয়ারম্য়ান, সিআইসি কাউকে যোগদান করাব না।” তৃণমূল পরিচালিত ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেছিলেন, ‘বিধায়ক যথেষ্ট সহযোগিতা করছেন।’ আর যাঁর প্রশংসা করেন, তিনি হলেন ব্যারাকপুরের জয়ী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর, বেসুরো একাধিক তৃণমূল নেতা। তাঁদের মধ্যে একজন, ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। যিনি ফল ঘোষণার পরই দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, “২০১১ সালে বাংলার মানুষ মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বসিয়েছিল ৩৪ বছরের সিপিএমকে সরিয়ে। ঠিকই ছিল। কিন্তু যেদিন থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে উনি লিডার করে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আন্ডারে যারা লিডার তাদের চিন্তাভাবনার সাথে আমাদের পুরনো যারা ১৯৯৮ সাল থেকে যারা দল করেছি অনেক ফারাক ছিল।”

এই মুহূর্তে

আরও পড়ুন