Saturday, 10 October, 2026
10 October
HomeদেশDelhi Protest: ‘আমাকে কিডন্যাপ করা হয়েছে’, বলে উঠলেন মমতা

Delhi Protest: ‘আমাকে কিডন্যাপ করা হয়েছে’, বলে উঠলেন মমতা

আটক হয়েছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও মমতা বন্দ্যোপাধ্যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ জাতীয় প্রতিনিধি, নয়াদিল্লি:

প্রায় দেড় ঘণ্টা ধরে দিল্লির রাজপথে প্রিজন ভ্যানে করে ঘুরিয়ে অবশেষে তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে দ্বারকা থানায় নিয়ে যাওয়া হলো। থানায় পৌঁছানোর পর প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। স্লোগান দিতে দিতেই থানা চত্বরে প্রবেশ করেন তাঁরা।

আরও পড়ুনঃ  প্রিজন ভ্যানে তোলা হল মমতাকে, প্রিজন ভ্যান স্টার্ট দিতেই চিৎকার, ‘অ্যাক্সিডেন্ট করে দেবে’, ব্যান্ডেড লাগালেন মুখেও

শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি হেনস্তার অভিযোগ ও চার প্রাক্তন মুখ্যমন্ত্রীর আটক

তৃণমূলের অভিযোগ, তাঁরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান-বিক্ষোভ করছিলেন, অথচ কোনো উস্কানি ছাড়াই তাঁদের বলপূর্বক আটক করা হয়। এভাবে সাধারণ বন্দির মতো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দীর্ঘক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরিয়ে হেনস্তা করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

উল্লেখ্য, শনিবারের এই নজিরবিহীন দমনপীড়নে রাজধানীতে রেকর্ড গড়েছেন দেশের বিভিন্ন প্রান্তের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বরা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, এদিন দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন মোট চারজন প্রাক্তন মুখ্যমন্ত্রী—কেরালার পিনরাই বিজয়ন, ত্রিপুরার মানিক সরকার, দিল্লির অরবিন্দ কেজরীবাল এবং বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক; প্রধান বিচারপতির কড়া বার্তা

রাতের ফ্লাইট বাতিল, সোমবার রাহুল গান্ধীর সঙ্গে সুপ্রিম কোর্ট অভিযানে মমতা

শনিবার রাতেই কলকাতা ফিরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি তাঁর সেই নির্ধারিত বিমানের রিজার্ভেশন বা টিকিট বাতিল করে দিয়েছেন।

সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী টেলিফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। আগামী সোমবার সুপ্রিম কোর্ট অভিযানের কর্মসূচি রয়েছে। সেই সুপ্রিম কোর্ট অভিযানে রাহুল গান্ধীর পাশাপাশি এবার সরাসরি রাস্তায় নেমে সংহতি জানিয়ে অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজধানী দিল্লির রাজনৈতিক লড়াইয়ে এই নতুন সমীকরণ ও মোড় আগামী দিনে জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন