Thursday, 26 November, 2026
26 November
HomeদেশDelhi: পূর্ব দিল্লির ক্যাফেতে গণধর্ষণ! গ্রেফতার ২ মহিলাসহ ৩ জন

Delhi: পূর্ব দিল্লির ক্যাফেতে গণধর্ষণ! গ্রেফতার ২ মহিলাসহ ৩ জন

সোমবার রাতে সহকর্মীদের সঙ্গে পার্টি শুরু করেন ওই তরুণী। নিয়মমাফিক রাত সাড়ে ১১টা নাগাদ ক্যাফে বন্ধ হয়ে গেলেও পার্টির আসর থামেনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকার একটি ক্যাফেতে সহকর্মীদের বিরুদ্ধে ২২ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতা ও অভিযুক্তরা একই ক্যাফেতে কর্মরত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় দু’জন মহিলাসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ  বেপরোয়া গাড়ির ধাক্কা যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে! জখম রিকশাচালক ও যাত্রীসহ একাধিক

ক্যাফে বন্ধের পরেও চলে পার্টি পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে সহকর্মীদের সঙ্গে পার্টি শুরু করেন ওই তরুণী। নিয়মমাফিক রাত সাড়ে ১১টা নাগাদ ক্যাফে বন্ধ হয়ে গেলেও পার্টির আসর থামেনি। অভিযোগ, দলেরই এক সদস্যের কাছে ক্যাফের চাবি থাকায় বন্ধ দরজার ভেতরে মদ্যপান ও নাচগান চলতে থাকে এবং মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ সকলে সেখান থেকে বেরিয়ে যান।

অভিযোগ ও পুলিশের পদক্ষেপ তরুণীর অভিযোগ অনুযায়ী, পার্টি চলাকালীন দুই পুরুষ সহকর্মী তাঁকে ধর্ষণ করেন এবং বাকি সদস্যরা তাঁদের সহায়তা করেছিলেন। অভিযোগের ভিত্তিতে চারজন পুরুষ ও দু’জন মহিলার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুনঃ  শ্রীভূমির ক্রিসমাস কার্নিভাল কি বন্ধ হতে চলেছে? সুজিত জেলবন্দি হতেই জল্পনা

এখনও পর্যন্ত দু’জন মহিলাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক বাকি তিন অভিযুক্তের সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ক্যাফের ভেতরে ঠিক কী ঘটেছিল, উপস্থিত প্রত্যেকের ভূমিকা কী ছিল এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত জারি রেখেছেন তদন্তকারীরা।

এই মুহূর্তে

আরও পড়ুন