Monday, 1 June, 2026
1 June
HomeকলকাতাTATA: বাংলায় ফিরছে টাটা গোষ্ঠী! নতুন আশায় বুক বাঁধছে রাজ্য

TATA: বাংলায় ফিরছে টাটা গোষ্ঠী! নতুন আশায় বুক বাঁধছে রাজ্য

টাটা গোষ্ঠী রাজ্যে একটি বড় মাপের গাড়ি উৎপাদন কেন্দ্র বা ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলার পরিকল্পনা করছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দীর্ঘদিন পর ফের বাংলার শিল্প মানচিত্রে টাটা গোষ্ঠীর নাম যুক্ত হতে চলেছে বলে জোর জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, টাটা গোষ্ঠী রাজ্যে একটি বড় মাপের গাড়ি উৎপাদন কেন্দ্র বা ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলার পরিকল্পনা করছে। বিশেষ সূত্রে খবর, সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাটা গোষ্ঠীকে রাজ্যে বিনিয়োগের আহ্বান জানানোর পরেই এই বিষয়টি নতুন গতি পেয়েছে।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়েও কারেন্ট থাকবে! চন্দননগর-সহ ৪ শহরে কাজ শেষ, আসানসোল-শিলিগুড়িতে কবে?

​রাজ্যের শিল্পমহল এবং সাধারণ মানুষের একাংশের মতে, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে তা বাংলার অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দেবে। প্রকল্পের হাত ধরে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি রাজ্যে বড় মাপের শিল্প বিনিয়োগ আসবে বলে আশা করছেন অনেকেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও, রাজ্যের সামগ্রিক শিল্পায়ন এবং অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে টাটা গোষ্ঠীর এই প্রত্যাবর্তনকে অনেকেই অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।

আরও পড়ুনঃ কথা রাখল সরকার, সকাল থেকে মহিলাদের মুখে চওড়া হাসি

​শিল্প বিশেষজ্ঞদের মতে, উপযুক্ত পরিকাঠামো এবং সরকারি সহযোগিতা পেলে এই শিল্প হাব বাংলার শিল্প মানচিত্রকে আরও শক্তিশালী করতে পারে। তবে টাটা গোষ্ঠীর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা শোনার অপেক্ষায় এখন গোটা রাজ্য।

এই মুহূর্তে

আরও পড়ুন