Monday, 22 June, 2026
22 June
HomeকলকাতাBengal Budget 26: ‘ইচ্ছা না থাকলে হরে কৃষ্ণ বলবেন না’, এবার কলকাতার...

Bengal Budget 26: ‘ইচ্ছা না থাকলে হরে কৃষ্ণ বলবেন না’, এবার কলকাতার স্কুলে মিড ডে মিল খাওয়াবে ইসকন; সাফ কথা শুভেন্দুর

আরও বেশি করে পুষ্টিকর খাবার পাবে ছোট ছোট পড়ুয়ারা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পূর্বতন তৃণমূল সরকারের আমলে মিড ডে মিলের খাবার নিয়ে একাধিক অভাব-অভিযোগের কথা সামনে এসেছে। প্রশ্ন উঠছে, খাবারের মান নিয়ে। কখনও টিকটিকি তো আবার কখনও মিড ডে মিলের খাবারে আরশোলা পড়ে থাকার খবর সামনে এসেছে। সেদিকে নজর রেখে এবার বড়সড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী সরকারের। কলকাতার স্কুলে এবার মিড ডে মিল সরবরাহ করবে ইসকন। বাজেট শেষে বক্তব্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাজেট ভাষণ শেষে বঙ্গ বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে সঙ্গে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি পরিস্কার বলে দেন, ”শ্যামাপ্রসাদের দেখানো পথেই বাংলা চলবে। স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে। রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম, ইসকনের দেখানো পথে পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতির থেকে বিচ্যুতি ঘটবে না। আমরা ইসকনকেই মিড ডে মিল খাবার সরবরাহ করার জন্য উদ্যোগ নিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসাবে পুরো কলকাতাকেই দেওয়া হচ্ছে। ইসকন খাওয়াবে। আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না। কেউ আপনাদের জোর করবে না। ভালো খাবার পাবেন। শুদ্ধ খাবার পাবেন। চিন্তার কোনও কারণ নেই।”

আরও পড়ুনঃ দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়িতে মেট্রো রেল পরিষেবা; বোবা হয়ে গেলো বিরোধীরা

বঙ্গে পালাবদলের পর এদিন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যেখানে একগুচ্ছ নতুন ঘোষণা করেন তিনি। একই সঙ্গে স্কুলগুলির পরিকাঠামোর উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। পাশাপাশি মিড ডে মিলে দেওয়া খাবারের মান যাতে ঠিক থাকে, সেদিকে নজর রেখে বিপুল বরাদ্দের ঘোষণাও এদিন করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এতদিন পড়ুয়া পিছু মাত্র সাড়ে ৬ টাকা করে বরাদ্দ ছিল মিড ডে মিলের জন্য। এবার থেকে তা বাড়িয়ে করা হবে ১০ টাকা। আরও বেশি করে পুষ্টিকর খাবার পাবে ছোট ছোট পড়ুয়ারা। শুধু তাই নয়, মিড ডে মিলের রাঁধুনিদেরও পারিশ্রমিক বাড়ানো হয়েছে মাসে ১০০০টাকা করে। তবে এর মধ্যেই বড় সিদ্ধান্ত, ইসকনকে কলকাতায় পুর এলাকায় মিড ডে মিলের খাবার সরবরাহের দায়িত্ব ইসকনকে তুলে দেওয়া। গুজরাতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন। এমনকী বেশ কয়েকটি রাজ্যেও মিড ডে মিল সরবরাহ করে থাকে হিন্দু ধর্মীয় এই সংস্থা। 

১. রান্নাকর্মীদের সাম্মানিক বৃদ্ধি: প্রাথমিক স্কুলগুলিতে যে সমস্ত ‘কুক কাম হেল্পার’ বা রান্নাকর্মীরা প্রতিদিন শিশুদের মুখে গরম খাবার তুলে দেন, তাঁদের অবদান অনস্বীকার্য। তাঁদের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানিয়ে এবার মাসিক সাম্মানিক ১,০০০ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে।

২. মিড ডে মিল ও পুষ্টির মানোন্নয়ন: শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দৈনিক বরাদ্দ খরচ বাড়িয়ে ১০ টাকা করা হচ্ছে। এছাড়া, কলকাতা পৌরসভা এলাকায় শিক্ষার্থীদের আরও পুষ্টিকর ও উন্নতমানের খাবার সরবরাহ করতে বিখ্যাত সংস্থা ‘ইস্কন’-এর সহযোগিতা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ বদলেই গেল বাংলার মানচিত্র, ঘোষণা সরকারের

৩. আধুনিক পরিকাঠামো ও আধুনিকীকরণ: স্কুলের সামগ্রিক পরিবেশ বদলে দিতে প্রতিটি ICDS সেন্টার, প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে:

রান্নার জন্য গ্যাস কানেকশন ও উন্নত বাসনপত্র।

পরিবেশবান্ধব শক্তির জন্য সোলার প্লেট।

বিশুদ্ধ পানীয় জলের সুনিশ্চিত ব্যবস্থা এবং ওয়াটার পিউরিফায়ার স্থাপন।

তীব্র গরমের হাত থেকে রেহাই দিতে প্রত্যন্ত গ্রামের প্রতিটি প্রাইমারি স্কুলেও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা।

এই যুগান্তকারী পদক্ষেপগুলি গ্রামীণ ও শহরের স্কুল স্তরে পুষ্টির মান বাড়াতে এবং পড়ুয়াদের পড়াশোনার পরিবেশকে আরও উন্নত করবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।

 

এই মুহূর্তে

আরও পড়ুন