spot_img
Saturday, 14 March, 2026
14 March
spot_img
HomeদেশCongress: এলেন না কানাইয়া কুমার, কংগ্রেসের প্রতিশ্রুতি যেন আষাড়ে গল্প!

Congress: এলেন না কানাইয়া কুমার, কংগ্রেসের প্রতিশ্রুতি যেন আষাড়ে গল্প!

সভায় নেতারা একে একে বক্তব্য রাখেন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব প্রতিনিধি, যশপাল সিং; ত্রিপুরা

এলেন না কানাইয়া কুমার, কংগ্রেসের প্রতিশ্রুতি যেন আষাড়ে গল্প! কংগ্রেসের জনসভা থেকে ত্রিপুরার উন্নয়ন নিয়ে কটাক্ষের সুর চড়ালেন কং-নেতৃত্বরা

২০২৩ সালের বিধানসভা নির্বাচন থেকে ২০২৪ লোকসভা নির্বাচন।  অল ইন্ডিয়া ছাত্র ফেডারেশন (এ আই এস এফ) প্রধান নেতা কানাইয়া কুমার নির্বাচনী প্রচারে ত্রিপুরায় আসবেন বলে কংগ্রেসের তরফে এবং মিডিয়ায় প্রচার করা হলেও তিনি ত্রিপুরায় পা রাখেননি। আজও তার অন্যথা হলো না। আজ প্রদেশ কংগ্রেসের ডাকে ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’ কর্মসূচির অঙ্গ হিসাবে শহর আগরতলায় এক জনসভা অনুষ্ঠিত হয়। কিন্তু বরাবরের মতো অনুপস্থিত ছিলেন কানাইয়া কুমার। আজকের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বীরজিৎ সিনহা, গোপাল রায়, পীযূষ বিশ্বাস সহ অন্যান্যরা। দিল্লি থেকে এদিন রাজ্যে আসেন গুজরাটের নেতা লালজি দেশাই। সভায় নেতারা একে একে বক্তব্য রাখেন। বক্তারা মুলত প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর ছিলেন। বিজেপি’র শাসনে দেশ ও রাজ্যে কোনো উন্নয়ন হয়নি বলেও দাবি করেন কংগ্রেস নেতারা।

আরও পড়ুন: খোয়াইয়ে পুলিশের অভিযানে উদ্ধার ব্রাউন সুগার

বিধায়ক সুদীপ রায় বর্মণ কটাক্ষ করে বলেন, ’মাধ্যমিক পাশ করলেন স্কুটি দিব, চালাইতে পারবো নি!’ আসলে ৯ই মার্চ ত্রিপুরায় বিজেপি’র ২ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে জেপি নাড্ডা ঘোষনা দিয়েছিলেন, মাধ্যমিক পাশ করলেই স্কুটি দেওয়া হবে। এদিকে সুদীপ বাবু কটাক্ষ করে আরও বলেন, রেশনে মশলা, সরষার তেল আরও কত কি ঘোষনা দিয়েছেন মুখ্যমন্ত্রী সহ খাদ্য মন্ত্রী। সবই জুমলা। তিনি প্রশ্ন করেন, ‘আছে নি এই ব্যবস্থাটা?’ তিনি অভিযোগ করে বলেন ঘোষনা বাস্তবের রূপ নিচ্ছে না কেন? কারন ক্যাবিনেট সিদ্ধন্তের পর ফাইল আবার ফেরত চলে আসে। মহাকরণে যে একজন বসে আছেন তিনি ভাগ বাটোয়ারা চেয়ে বসে থাকেন। তিনি আরও গুরুতর অভিযোগ তুলে রাজ্যের সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করে বলেন, যে পুষ্পবন্ত প্যালেসকে মিউজিয়াম করবে বলে দেশের রাষ্ট্রপতির দ্বারা শিলান্যাস করানো হলো সেই স্থানকে হোটেল হবে বলে প্রাইভেট পার্টি তাজকে দিয়ে দেওয়া হচ্ছে। এমন নিদর্শন ভূ-ভারতে আর রয়েছে কিনা! তিনি মজা করে বলেন, ‘আগেরটার লগে বর্তমানেরটার প্রতিযোগিতা চলছে। কে বেশী আবোল-তাবোল বেশী বলতে পারে! তিনি পরোক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডা মানিক সাহাকে নিয়ে কটাক্ষ করতে গিয়ে এমনটা বলেন।

আরও পড়ুন: ভারতীয় জনতা পার্টির গণডেপুটেশন; ঝালদা ২ নম্বর ব্লক বি এল আর অফিসে

আজ প্রদেশ কংগ্রেসের জনসভায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৪৭ পরিবারের ১৭২ জন আদিবাসী মানুষ বিভিন্ন দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন

এই মুহূর্তে

আরও পড়ুন