spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
HomeদেশMaharashtra: কামরায় আগুন আতঙ্ক, প্রাণভয়ে লাফ দিতেই পিষে দিল অন্য ট্রেন! মর্মান্তিক...

Maharashtra: কামরায় আগুন আতঙ্ক, প্রাণভয়ে লাফ দিতেই পিষে দিল অন্য ট্রেন! মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রেললাইনে নেমে দাঁড়ানো ভীত যাত্রীদের উপর দিয়ে চলে গেল অন্য একটি ট্রেন। মহারাষ্ট্রের এই ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পুষ্পক এক্সপ্রেসের যাত্রীদের ধাক্কা দিয়েছে কর্নাটক এক্সপ্রেস। যাত্রীদের উপর দিয়ে চলে গিয়েছে ট্রেনটি। ঘটনাস্থলে রেল আধিকারিকেরা পৌঁছেছেন। উদ্ধারকাজ চলছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পুষ্পক এক্সপ্রেসের অন্তত ছ’জন যাত্রীর মৃত্যু হয়েছে।উত্তর মহারাষ্ট্রের জলগাঁওয়ের পরধাদে স্টেশনের কাছে বিকেল ৫টা নাগাদ ট্রেনে আগুন লেগেছে বলে গুজব ছড়ায়। যাত্রীরা চেন টেনেছিলেন। এর ফলে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। পরধাদের দূরত্ব মুম্বই থেকে ৪০০ কিলোমিটারের বেশি।

আরও পড়ুন: Tarakeswar: তারকেশ্বরে বেপরোয়া গতির বলি স্কুলপড়ুয়া, লরির তলায় পিষ্ট কিশোর

ট্রেন দাঁড়িয়ে পড়ার পর অনেকে সেখান থেকে নেমে পাশে রেললাইনের উপর দাঁড়ান। সেই সময়েই উল্টো দিক থেকে আসা কর্নাটক এক্সপ্রেস তাঁদের উপর দিয়ে চলে যায়। বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে মেনে নিয়েছেন রেল আধিকারিকেরা।

মধ্যরেলের প্রধান মুখপাত্র স্বপ্নীল নীলা পিটিআইকে বলেন, ‘‘ট্রেনে আগুন লেগেছে বলে গুজব শুনে পুষ্পক এক্সপ্রেসের কিছু যাত্রী চেন টানেন। ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। কেউ কেউ ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়িয়েছিলেন। উল্টো দিক থেকে কর্নাটক এক্সপ্রেস তাঁদের ধাক্কা মেরেছে।’’ রেলের একটি সূত্র ছ’জনের মৃত্যু নিশ্চিত করলেও আনুষ্ঠানিক ভাবে মৃতের সংখ্যা এখনও কিছু জানানো হয়নি তাদের তরফে।

আরও পড়ুন: Hoogly Bandel: স্কুলের তলায় ‘গুপ্ত যুগ’! ভাবতেও পারেনি জ্যোতি-মোহিনীরা

পুষ্পক এক্সপ্রেসে কি আগুন লেগেছিল? গুজব ছড়াল কেন? রেলের এক সিনিয়র আধিকারিক পিটিআইকে বলেন, ‘‘প্রাথমিক ভাবে আমরা যে তথ্য পেয়েছি, তাতে পুষ্পক এক্সপ্রেসের একটি কামরায় আগুনের ফুলকি দেখা যাচ্ছিল। সেটা ‘ব্রেক বাইন্ডিং’-এর কারণে হতে পারে। আগুন দেখে কিছু যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা চেন টানেন। কয়েক জন ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। ওই সময়েই পাশের লাইন দিয়ে কর্নাটক এক্সপ্রেস যাচ্ছিল।’’ মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাটিল জানিয়েছেন, রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে যাচ্ছেন। তাঁরা গেলে ঘটনা সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন