spot_img
Friday, 23 January, 2026
23 January
spot_img
HomeহুগলীTarakeswar: তারকেশ্বরে বেপরোয়া গতির বলি স্কুলপড়ুয়া, লরির তলায় পিষ্ট কিশোর

Tarakeswar: তারকেশ্বরে বেপরোয়া গতির বলি স্কুলপড়ুয়া, লরির তলায় পিষ্ট কিশোর

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যে ফের বেপরোয়া গতির বলি এক স্কুল পড়ুয়া। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল নাবালকের। বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের চাঁদপুর এলাকায়। ঘাতক লরিটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ব্যাপক উত্তেজনা এলাকায়।

আরও পড়ুন: Siliguri: শিলিগুড়ি পুরসভার তরফ থেকে আবার শুরু হলো প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম দ্বীপ কোলে। বয়স ১৩ বছর। সে ধনিয়াখালির চাঁদপুর রোডের নন্দকুটি এলাকার বাসিন্দা। তারকেশ্বরের মহেশপুর হাইস্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল দ্বীপ। এদিন সকালে বাড়ি থেকে সাইকেল করে স্কুলে যাচ্ছিল। সেই সময় দ্রুত গতির একটি লরি দ্বীপকে ধাক্কা মারে। অভিযোগ, ধাক্কা লাগার পরও চালক গাড়ি থামাননি। চাকায় তলায় চলে যায় নাবালক। চালক মদ্যপ ছিলেন বলেও অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন

আরও পড়ুন: Hoogly Bandel: স্কুলের তলায় ‘গুপ্ত যুগ’! ভাবতেও পারেনি জ্যোতি-মোহিনীরা

ছাত্র মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘাতক লরিটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হুগলি গ্রামীণ পুলিশের বিশাল বাহিনী। পুলিশ পৌঁছতেই উত্তেজনা আরও বাড়ে। স্থানীয়রা পড়ুয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘাতক লরির চালককের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।

এই মুহূর্তে

আরও পড়ুন