Monday, 12 October, 2026
12 October
HomeদেশDhruv Rathee: দিল্লির আন্দোলন কভার করতে আসাই কাল হলো! জার্মানির ট্রামে আলাপ...

Dhruv Rathee: দিল্লির আন্দোলন কভার করতে আসাই কাল হলো! জার্মানির ট্রামে আলাপ থেকে বিয়ে, চেনেন ‘ভারতবিরোধী’ ধ্রুব রাঠির স্ত্রী জুলিকে?

অতীতেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই ইউটিউবার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ বিনোদন ও সোশ্যাল মিডিয়া প্রতিনিধি, নতুন দিল্লি:

শনিবার ককরোচ জনতা পার্টির (CJP) ডাকা মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত প্রতিবাদ আন্দোলনে সামিল হতে দিল্লি আসার কথা ছিল দেশের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীর (Dhruv Rathee)। কিন্তু তার আগেই আচমকা শিরোনামে উঠে আসেন তিনি। আন্দোলনস্থলে পৌঁছানোর আগেই গুজরাট থেকে ধ্রুব রাঠীকে গ্রেপ্তার করা হয়। প্রশাসনের দাবি, তাঁর কাছে জার্মানির নাগরিকত্ব থাকায় এই পদক্ষেপে আইনি জটিলতা তৈরি হয়েছে। রাজনৈতিক সমালোচনার জেরে সবসময় খবরের শিরোনামে থাকা এই কনটেন্ট ক্রিয়েটরের ব্যক্তিগত জীবন ও জার্মানির নাগরিকত্ব নিয়ে বরাবরই অনুরাগীদের মনে নানা কৌতূহল রয়েছে। আজ জেনে নেওয়া যাক তাঁর জার্মানির নাগরিক হওয়া এবং রূপকথার মতো প্রেমের অজানা গল্প।

আরও পড়ুনঃ  ‘মাস্টারস্ট্রোক’ বনাম মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কোমর ভেঙে যাওয়া জনজীবনের বাস্তব চিত্র

ট্রামে চোখাচোখি থেকে সাত পাকে বাঁধা: ধ্রুব-জুলির প্রেমের গল্প

হরিয়ানার ছেলে ধ্রুব রাঠি উচ্চশিক্ষার জন্য ২০১৪ সালে জার্মানির মাটিতে পা রেখেছিলেন। কিন্তু সেই দেশই যে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেবে, তা হয়তো তিনি নিজেও ঘুণাক্ষরে টের পাননি।

  • প্রথম দেখা: সালটা ২০১৪। একদিন ইন্টার্নশিপের উদ্দেশ্যে ট্রামে করে যাচ্ছিলেন ধ্রুব। ঠিক সেই সময়েই স্কুলে যাচ্ছিলেন জার্মানির তরুণী জুলি লবর (Julie Lherbin)। ট্রামের সেই আকস্মিক দেখাই ধীরে ধীরে গভীর প্রেমে রূপ নেয়।

  • দীর্ঘ প্রেম ও পরিণয়: টানা ৭ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২১ সালে দীর্ঘদিনের বান্ধবী জুলিকে আইনি ও সামাজিক রীতি মেনে বিয়ে করেন ধ্রুব। বর্তমানে তাঁদের একটি ফুটফুটে পুত্রসন্তানও রয়েছে।

  • জুসির লো প্রোফাইল জীবন: সোশ্যাল মিডিয়ায় স্বামী ধ্রুব বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষের কাছে পরিচিত হলেও, জুলি অত্যন্ত প্রচারবিমুখ। তবে ধ্রুবর ট্রাভেল বা লাইফস্টাইল ভ্লগে মাঝেমধ্যেই হাসিমুখে ধরা দেন তিনি।

আরও পড়ুনঃ  সরকারের আদালত অবমাননা! ছুটির দিনেও বসছে সুপ্রিম কোর্ট

রাজনীতি থেকে বিতর্ক: ধ্রুব রাঠীর জার্নি

বর্তমান সময়ে জার্মানির নাগরিক হলেও ধ্রুবর কনটেন্টের মূল কেন্দ্রবিন্দু ভারত এবং এখানকার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। শাসক দল ও সরকারের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করে তৈরি তাঁর তথ্যভিত্তিক ভিডিওগুলি যুবসমাজকে ব্যাপক মাত্রায় প্রভাবিত করে। তবে তাঁর এই জনপ্রিয়তার পাশাপাশি জড়িয়ে রয়েছে একাধিক বিতর্কও:

  • ম্যাপ বিতর্ক: ২০২২ সালে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা নিয়ে একটি ভিডিওতে ভারতের মানচিত্রে কাশ্মীরের ভুল অবস্থান দেখানোর অভিযোগে তীব্র শোরগোল পড়েছিল।

  • হাইকোর্টের নির্দেশ: ২০২৩ সালে ফলের রস বনাম প্যাকেটজাত জুসের তুলনা করতে গিয়ে একটি জনপ্রিয় ব্র্যান্ডের নাম ব্যবহার করায় জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। পরে আদালত তাঁর ফেসবুক, এক্স (X) ও ইউটিউব থেকে ওই নির্দিষ্ট ভিডিও ব্লক করার নির্দেশ দেয়।

  • অন্যান্য বিতর্ক: পাহালগাঁও জঙ্গি হামলার সময়কার মন্তব্য কিংবা শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ— অতীতেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই ইউটিউবার।

আর এবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিশাল বিক্ষোভ ও পুলিশি ধরপাকড়ের আবহে গুজরাট থেকে তাঁর গ্রেপ্তার হওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় এক নতুন রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন