Tuesday, 7 April, 2026
7 April
Homeউত্তরবঙ্গPM Modi: আজ কোচবিহারে মোদী; পালাবদলের অঙ্ক কষছে বিজেপি

PM Modi: আজ কোচবিহারে মোদী; পালাবদলের অঙ্ক কষছে বিজেপি

আগামী ১২ এপ্রিল শিলিগুড়িতে মেগা রোড শো করবেন তিনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমেন দত্ত, কোচবিহারঃ

রাজ্যে পালাবদলের অঙ্ক কষছে বিজেপি। বাংলায় সরকার পরিবর্তন হবে বলে আশাবাদী বঙ্গ বিজেপি। আর সেই আশাকে বাস্তবায়িত করতে গেলে বড় ভূমিকা পালন করতে হবে বঙ্গ বিজেপি কর্মীদের। তাই এবার বাংলার বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভার্চুয়ালি সেই বৈঠক হবে। সেখানে মোদী বাংলার বিজেপি কর্মীদের কী বার্তা দেবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে।

আরও পড়ুনঃ বাম ইশতেহারে চমক! প্রতিটি পরিবারে একটি চাকরি, ১০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ সঙ্গে ‘অভয়া বাহিনী’

রবিবার কোচবিহারে সভা রয়েছে মোদীর। বাংলার ভোটের দিনক্ষণ ঘোষণার পর প্রথম নির্বাচনী জনসভা করবেন তিনি। কোচবিহারের এই জনসভার ২৪ ঘণ্টা কাটার আগেই বাংলার বিজেপি বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। সোমবার সকাল ৯ টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা।

রাজ্যে ৮০ হাজারের বেশি বুথ রয়েছে। সেই সব বুথের সভাপতি কর্মীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। কর্মীদের কী বার্তা দেবেন? বিজেপি সূত্রের খবর, বুথ কর্মীদের কী করণীয়, কী করা উচিত, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের কিভাবে এগোতে হবে, তারই গাইডলাইন স্থির করে দেবেন নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি হবে বৈঠকটি। ব্রিজকলে কথা বলবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ নজিরবিহীন পদক্ষেপ; স্বাধীনতার পর প্রথমবার কলকাতা পুরসভার ‘দখল’ নিল নির্বাচন কমিশন

এদিকে, বিজেপি সূত্রের খবর, রবিবার কোচবিহারে সভা করে যাওয়ার কয়েকদিন পর ফের রাজ্যে আসতে চলেছেন মোদী। সূত্রের খবর, আগামী ৯ এপ্রিল ফের বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। ওই দিন রাজ্যের তিন জায়গায় জনসভা করার কথা তাঁর। তিনি সভা করবেন পশ্চিম বর্ধমানের আসানসোল, বীরভূমের সিউড়ি এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া। আবার আগামী ১১ এপ্রিল নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, শিলিগুড়িতে মোদীর রোড শো ২ দিন পিছিয়ে যাচ্ছে। ১০ এপ্রিল শিলিগুড়িতে রোড শো করার কথা ছিল তাঁর। তার পরিবর্তে আগামী ১২ এপ্রিল শিলিগুড়িতে মেগা রোড শো করবেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন