Saturday, 27 June, 2026
27 June
HomeকলকাতাNabanna: ছুটির দিনেও আটকে থাকবে না কোনও ফাইল; শনি-রবি ও উৎসবের দিনেও...

Nabanna: ছুটির দিনেও আটকে থাকবে না কোনও ফাইল; শনি-রবি ও উৎসবের দিনেও অফিস করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের

রাজ্য সরকারের প্রশাসনিক কাজকে আরও গতিশীল এবং নির্বিঘ্ন করতে এক নজিরবিহীন বড় পদক্ষেপ গ্রহণ করল নবান্ন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শনিবার, রবিবার কিংবা অন্য কোনও সরকারি ছুটির দিনেও আর নিশ্চিন্তে বিশ্রামের সুযোগ নাও মিলতে পারে রাজ্য সরকারি কর্মীদের। নবান্নের জারি করা নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, জরুরি প্রশাসনিক কাজে শীর্ষ আধিকারিকদের দফতরে উপস্থিত থাকতে হলে তাঁদের সহায়তার জন্য অধস্তন কর্মীদেরও রোস্টার অনুযায়ী পালাক্রমে অফিসে হাজির থাকতে হবে।

আরও পড়ুনঃ ভাসছে উত্তরবঙ্গ; ঘুরতে গিয়েও বিপাকে পর্যটকরা! উত্তরবঙ্গে রেড অ্যালার্ট, দক্ষিণেও জেলায় বৃষ্টিপাতের শঙ্কা

প্রশাসনিক কাজ যাতে কোনও পরিস্থিতিতেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের বিশেষ সচিব এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনের পরই কার্যকর হয় এই নির্দেশ। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রতিটি শাখাকে নিজস্ব রোস্টার বা ডিউটি সূচি তৈরি করতে হবে। সেই সূচি অনুযায়ী শনি, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনেও নির্দিষ্ট সংখ্যক কর্মীকে দফতরে উপস্থিত থাকতে হবে, যাতে জরুরি প্রশাসনিক কাজ নির্বিঘ্নে চলতে পারে এবং কোনও ধরনের ঢিলেমি না আসে।

সূত্রের খবর, এই নির্দেশিকার পরিধি আগামী দিনে আরও বিস্তৃত হতে পারে। কারণ, পিএএআর দফতরের অধীনেই রাজ্যের সমস্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিকদের দফতর পরিচালিত হয়। সেই সূত্রেই খুব শীঘ্রই জেলা, মহকুমা ও ব্লক স্তরের সরকারি দফতরেও একই ধরনের নির্দেশ জারি হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রশাসনের যুক্তি, জনস্বার্থে জরুরি পরিষেবা ও প্রশাসনিক কাজ নিরবচ্ছিন্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকরা যখন ছুটির দিনেও দায়িত্ব পালন করছেন, তখন তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে দফতরের একটি অংশ সচল রাখাও জরুরি।

আরও পড়ুনঃ শিল্পোন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা? বাংলায় বিনিয়োগ করতে পারে L&T, সেমিকন্ডাক্টর শিল্পে আগ্রহ PwC-র

অন্য দিকে, রাজ্য সরকারের ছুটির তালিকা নিয়েও নতুন বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। গত ২৩ জুন প্রকাশিত আন্তঃদফতর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে পূর্ণদিবস সরকারি ছুটি থাকবে। পাশাপাশি, ১ জুলাই ড. বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ২৫ নম্বর ধারা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তির ভিত্তিতে রাজ্যপাল এই ছুটির অনুমোদন দিয়েছেন। ফলে একদিকে ছুটির দিনেও জরুরি প্রশাসনিক কাজে নির্দিষ্ট কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশিকা, অন্যদিকে বিশেষ সরকারি ছুটির ঘোষণা এই দুই বিষয়কে ঘিরে নবান্নের অন্দরে প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন