Saturday, 27 June, 2026
27 June
Homeআবহাওয়াRain Alart: আর রেহাই নেই শক্তিশালী বজ্রঝড়ের থেকে! বাংলার দিকে ধেয়ে আসবে...

Rain Alart: আর রেহাই নেই শক্তিশালী বজ্রঝড়ের থেকে! বাংলার দিকে ধেয়ে আসবে শক্তিশালী বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ

বাংলার দিকে ধেয়ে আসবে শক্তিশালী বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ এই মেঘ থেকে গোটা রাজ্যে মারাত্মক ঝড়বৃষ্টির প্রবনতা বজায় থাকবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শক্তিশালী বজ্রঝড়ের থেকে আর রেহাই নেই । শনিবার ঝড়বৃষ্টির ব্যাপ্তি তুলনামূলকভাবে কম থাকলেও রবিবার থেকে পরবর্তী ৭ দিনে ঝড়বৃষ্টির ব্যাপ্তি ও পরিমাণ আরও বাড়বে অর্থাৎ একচেটিয়া রাজ্যের বেশিরভাগ এলাকায় ঝড়বৃষ্টি।

বিশেষ বিজ্ঞপ্তি – বাংলার দিকে ধেয়ে আসবে শক্তিশালী বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ এই মেঘ থেকে গোটা রাজ্যে মারাত্মক ঝড়বৃষ্টির প্রবনতা বজায় থাকবে। বিগত ৭ দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বেশকিছু অংশে তান্ডবলীলা ও জলজমা পরিস্থিতি তৈরি করেও ক্ষান্ত হয়নি এবার টার্গেট করছে গোটা রাজ্য । এই দানবীয় মেঘ থেকে আগামী ৭ দিন গোটা রাজ্যে ঝড়বৃষ্টি জারি থাকবে, দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি কোথাও কোথাও মাইক্রোবার্স্ট ধরনের ঝড়বৃষ্টি হতে পারে বেশ কিছু অংশে জলজমা পরিস্থিতি তৈরি হতে পারে

আরও পড়ুনঃ ঘুরে যাবে আবহাওয়ার খেলা; আর মাত্র ২৪-৩৬ ঘন্টা অপেক্ষা, কানে তালা ধরানো বজ্রপাত ঝমঝমিয়ে বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে

জুনের শেষ থেকে জুলাই এর প্রথম সপ্তাহে উত্তর‌বঙ্গোপসাগরীয় একটি নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টির সম্ভাবনা রয়েছে যার প্রত্যক্ষ প্রভাব ওড়িশা ও তৎসংলগ্ন রাজ্যের উপর পড়লেও তার পরোক্ষে প্রভাবে ও একটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর সম্ভাব্য ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহে ঝড়বৃষ্টির দারুন প্রভাব পরিলক্ষিত হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যের বেশ কিছু অংশে।
উত্তরবঙ্গ:
২৭ জুন সব জেলায় হলুদ/কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ ও ৫০–৬০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়ার সম্ভাবনা।
২৮ জুন–৫ জুলাই ঝড়বৃষ্টির প্রবণতা বাড়বে। পাহাড়ি জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।

আরও পড়ুনঃ ভক্তির জলে জগন্নাথ; সোমবার দেবস্নান পূর্ণিমা, এই দিন শ্রীশ্রী জগন্নাথদেবের জন্মতিথি

দক্ষিণবঙ্গ:
২৭ জুন বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ ঝড়বৃষ্টি আবার কোথাও ভ্যাপসা গরম দুপুরের পর মেঘলা আংশিক মেঘলা।
২৮ জুন–৫ জুলাই বৃষ্টির ব্যাপ্তি বাড়বে, অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি ও কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়া ৫০–৬০ কিমি/ঘণ্টা বা তার বেশি হতে পারে।

 সম্ভাব্য সিনপটিক সিস্টেম (২৮ জুন–৩ জুলাই):
* বিহার–ঝাড়খণ্ড–পশ্চিমবঙ্গ–ওড়িশা জুড়ে 850 hPa স্তরে ট্রাফ লাইন।
* গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা।
* ওড়িশা ও সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ ক্ষেত্র তৈরির সম্ভাবনা।

এই মুহূর্তে

আরও পড়ুন