Saturday, 27 June, 2026
27 June
Homeআবহাওয়াWeather Forcast: ঘুরে যাবে আবহাওয়ার খেলা; আর মাত্র ২৪-৩৬ ঘন্টা অপেক্ষা, কানে...

Weather Forcast: ঘুরে যাবে আবহাওয়ার খেলা; আর মাত্র ২৪-৩৬ ঘন্টা অপেক্ষা, কানে তালা ধরানো বজ্রপাত ঝমঝমিয়ে বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে

আজ ঝড়বৃষ্টির ব্যাপ্তি তুলনামূলকভাবে কম থাকবে, দিনের বেশিরভাগ সময় পরিষ্কার রোদ ঝলমলে আকাশ থাকলেও দুপুর গড়ালেই দক্ষিনবঙ্গে ২৫-৫০ শতাংশ এলাকায় অর্থাৎ স্থানীয় ভাবে বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আর মাত্র ২৪-৩৬ ঘন্টা অপেক্ষা, কানে তালা ধরানো বজ্রপাত ঝমঝমিয়ে বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির বিস্তার বাড়বে।

আজ ঝড়বৃষ্টির ব্যাপ্তি তুলনামূলকভাবে কম থাকবে, দিনের বেশিরভাগ সময় পরিষ্কার রোদ ঝলমলে আকাশ থাকলেও দুপুর গড়ালেই দক্ষিনবঙ্গে ২৫-৫০ শতাংশ এলাকায় অর্থাৎ স্থানীয় ভাবে বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হবে। ২৪ ঘন্টায় ঝড় বৃষ্টির ব্যাপ্তি তুলনামূলকভাবে কম থাকায় ঝড়-বৃষ্টি কোথাও হবে আবার কোথাও আবহাওয়া শুষ্ক থাকবে। ঝড় বৃষ্টির ব্যাপ্তি কম থাকলেও বজ্রগর্ভ মেঘের তাণ্ডব বজায় থাকবে।

আরও পড়ুনঃ বুঝে ওঠাই দায়! বর্ষাকাল নাকি গরমকাল?

২৮ শে জুন থেকে ৫ ই জুলাই এর মধ্যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির ব্যাপ্তি ও পরিমাণ তুলনামূলকভাবে বাড়বে হলুদ – কমলা সতর্কতা রয়েছে।  দক্ষিনবঙ্গের দৈনিক ৭০-৯০ শতাংশ এলাকায় জেলাপিছু গড়ে ৫-৬ ঝড়বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের ধরন হালকা থেকে মাঝারি কোন কোন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আকাশ কোনো কোনো দিন থাকবে পরিস্কার রৌদ্রজ্জ্বল আবার কোনো কোনো দিন মেঘলা আংশিক মেঘলা ।বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির মেঘ আকস্মিকভাবে তৈরী হবে ।বজ্রবিদ্যুৎ তুলনামূলকভাবে বেশি ও অস্থায়ী দমকা বাতাসের গতিবেগ ঘন্টায় ৫০-৬০ কিমি কিংবা তারও বেশি থাকতে পারে ।

আরও পড়ুনঃ তারাতলায় মৃত্যুমিছিল! ১৬টি তাজা প্রাণ কেড়ে নিল ভাঙা গোডাউন, ধ্বংসস্তূপে এখনও চলছে জীবনের সন্ধান

দক্ষিনবঙ্গের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১-৩ ডিগ্রী বেশি থাকারই সম্ভাবনা। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রী বেশি থাকবে। ভ্যাপসা গরম অনুভূত হলেও বৃষ্টিপাতের জেরে মিলবে স্বস্তি ।  তবে ঝড় বৃষ্টির জেরে দুই এক দিন গোটা রাজ্যে তাপমাত্রার দীর্ঘ পতন হতে পারে।

পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমান দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হাওড়া হুগলী কলকাতা নদিয়া মুর্শিদাবাদ অর্থাৎ সবকটি জেলাতেই প্রভাব থাকবে

এই মুহূর্তে

আরও পড়ুন