Tuesday, 7 April, 2026
7 April
HomeকলকাতাSealdah Railway Division: হাজার হাজার মানুষ যাতায়াত করেন বনগাঁ রুটে; শিয়ালদহ-বনগাঁ লাইনের...

Sealdah Railway Division: হাজার হাজার মানুষ যাতায়াত করেন বনগাঁ রুটে; শিয়ালদহ-বনগাঁ লাইনের যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা রেলের

বনগাঁ-শিয়ালদহ রুটের ট্রেন চলাচল ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

লোকাল ট্রেনে চেপে প্রতিদিন যাতায়াত করেন বহু মানুষ। ফলে সেই রুটে কোনও প্রভাব পড়লে অসুবিধা হয় নিত্যযাত্রীদের। আর বনগাঁ লাইনের ভিড়ের কথা সবারই জানা।

আরও পড়ুনঃ জাদুসংখ্যার দিকে দ্রুত এগোচ্ছে বিএনপি, গর্জালেও ভোটে বর্ষাল না জামাত!

প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন বনগাঁ রুটে। সেই রুটেই এবার মেরামতির কাজের জন্য প্রভাব পড়তে চলেছে।

বনগাঁ-শিয়ালদহ রুটের ট্রেন চলাচল ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে। রেলের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। নারকেলডাঙা কারশেডে মেরামতির কাজ হবে বলে জানানো হয়েছে। দুদিন ধরে চলবে এই কাজ। ১১ ফেব্রুয়ারি, বুধবার থেকে শুরু হয়েছে মেরামতির কাজ, চলবে ১৩ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত।

আরও পড়ুনঃ নয়াদিল্লিতে নামিবিয়া বধ, ঐতিহাসিক জয় ভারতের সূর্য ব্রিগেডের 

এই কাজের জন্য, শিয়ালদহ-বনগাঁ রুটের ট্রেন ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট থেকে। ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদহ ও ৩৩৮১৫ শিয়ালদহ-বনগাঁ- এই ট্রেন দুটি শর্ট রুটে চলবে বলে জানা গিয়েছে।

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ট্রেনের গতি বাড়াতেও কয়েকদিন আগে কাজ করা হয়। সেই সময় শিয়ালদহ ডিভিশনের কাঁকুড়গাছি ও বালিগঞ্জ স্টেশনের মাঝে চলছিল কাজ। ফলে আপ ও ডাউন, দুটি লাইনই বন্ধ ছিল। এছাড়াও জানুয়ারিতে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৮টি লোকাল ট্রেন বাতিল করার কথা জানানো হয় রেলের তরফে।

এই মুহূর্তে

আরও পড়ুন