Friday, 10 April, 2026
10 April
Homeআবহাওয়াWest Bengal Rain Forecast: শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সব জেলাতেই শুষ্ক আবহাওয়া;...

West Bengal Rain Forecast: শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সব জেলাতেই শুষ্ক আবহাওয়া; আগামী সপ্তাহে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

বুধবার ও বৃহস্পতিবার আবার উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আগামী সপ্তাহের শুরুতেই রাজ্যে আবহাওয়ায়র পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ সোমবার ও মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি হয়নি।

আরও পড়ুনঃ ঘুরে গেল রাজ্যের রাজনীতির বাইনারি! BJP-র স্ক্রিন টাইম শূন্য, TRP-তে শুধুই CPM-TMC

উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংসহ আটটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।

সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙের কিছু এলাকায় অল্প বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। বুধবার ও বৃহস্পতিবার আবার উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

আরও পড়ুনঃ ঘুরে গেল রাজ্যের রাজনীতির বাইনারি! BJP-র স্ক্রিন টাইম শূন্য, TRP-তে শুধুই CPM-TMC

দক্ষিণবঙ্গেও একই ছবি দেখা যাবে। সপ্তাহান্ত পর্যন্ত সব জেলাতেই শুষ্ক পরিস্থিতি থাকবে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা-সহ মোট পাঁচটি জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ এলাকাই শুষ্ক থাকবে বলে পূর্বাভাস।

এই মুহূর্তে

আরও পড়ুন