Sunday, 18 October, 2026
18 October
HomeকলকাতাChorbagan: চোরবাগান বিপর্যয়ে প্রশাসনকে ধিক্কার জানালেন আরএসপি নেতা তথা ১৫ নম্বর ওয়ার্ডের...

Chorbagan: চোরবাগান বিপর্যয়ে প্রশাসনকে ধিক্কার জানালেন আরএসপি নেতা তথা ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা দীপু সাহা

প্রাক্তন কাউন্সিলর দীপু সাহার এমন মন্তব্য রাজ্য সরকারের প্রশাসনিক দুর্বলতা ও ভিড় নিয়ন্ত্রণের চরম ব্যর্থতাকে আরও একবার জোরালোভাবে সামনে এনে দিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদদাতা, কলকাতা:

মহাসপ্তমীর রাতে কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে পদপিষ্ট হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনার জেরে ইতিমধ্যেই তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রবিবার ফেসবুক পেজে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন কলকাতা কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা তথা রেভোলিউশনারি সোশালিষ্ট পার্টি (আরএসপি) কলকাতা জেলা কমিটির বিশিষ্ট নেতা দীপু সাহা।

আরও পড়ুনঃ  চোরবাগান বিপর্যয়ে মৃত ২০, সাধারণ মানুষের জীবন বিপন্ন করে পুলিশ ব্যস্ত বামেদের বুকস্টল উচ্ছেদে! তীব্র নিন্দা RSP রাজ্য সম্পাদক তপন হোড়ের

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করে তিনি (দীপু সাহা) লিখেছেন, “প্রশাসনিক ব্যর্থতায় চোরবাগানে মৃত বেড়ে ১৯, আহত অনেকে। ধিক্কার প্রশাসনকে“।

আরও পড়ুনঃ  বই তুলতে বুলডোজার! পতনের দিন কি আসন্ন? বামেদের বই বিপণি বন্ধের চেষ্টা, রাজ্য জুড়ে ‘গেরুয়া তাণ্ডব’

চোরবাগানের এই হৃদয়বিদারক ঘটনায় যখন মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে এবং বহু মানুষ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে প্রাক্তন এই কাউন্সিলরের এমন মন্তব্য রাজ্য সরকারের প্রশাসনিক দুর্বলতা ও ভিড় নিয়ন্ত্রণের চরম ব্যর্থতাকে আরও একবার জোরালোভাবে সামনে এনে দিল। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশীত না করে কেবল জাঁকজমক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের পরিণতিতেই এই বড় বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলির একাংশ।

এই মুহূর্তে

আরও পড়ুন