spot_img
Thursday, 12 February, 2026
12 February
spot_img
Homeসমস্তGosaba: খেয়া পারাপারের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গোসাবা বিডিওর কাছে ডেপুটেশন জমা...

Gosaba: খেয়া পারাপারের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গোসাবা বিডিওর কাছে ডেপুটেশন জমা দিল আর এস পি

আপনি স্বাক্ষর না করলে সেটি কিভাবে পাশ হয়?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নদী ও দ্বীপ বেষ্টিত গোসাবার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা ও ভুটভুটি। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়মিত খেয়া পারাপারের ভাড়া বৃদ্ধি হয়েছে চলেছে প্রায় প্রতি বছরে। রাগে ফুঁসছেন গোসাবার সাধারণ মানুষ। তার ওপর পকেটে টান পরছে সাধারণ মানুষের। সেই কারণেই গতকাল গোসাবার বিডিও অফিসে ডেপুটেশন জমা দেয় আর এস পি।

আরও পড়ুন: এলেন না কানাইয়া কুমার, কংগ্রেসের প্রতিশ্রুতি যেন আষাড়ে গল্প!

আর এস পি নেতা আদিত্য জোয়ারদার বললেন, “আমরা বিডিওর কাছে জানতে চাইলাম কেনো এই ভাড়া বৃদ্ধি হল? উনি অদ্ভুত যুক্তি দিলেন যে – পঞ্চায়েত সমিতি বাড়িয়েছে আমি তাতে স্বাক্ষর করিনি, তখন আমরা পাল্টা বললাম আপনি এক্সেকিউটিভ অফিসার আপনার অনুমতি ছাড়া কি করে হল? পঞ্চায়েত সমিতির সিদ্ধান্তে আপনি স্বাক্ষর না করলে সেটি কিভাবে পাশ হয়?

আরও পড়ুন:  ভুতুড়ে ভোটার নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন রাজগঞ্জের তৃণমূল সভাপতি

উনি বললেন আমিও জানি কিন্তু সবটা আপনাদের জানাতে পারছিনা। ওনার কাছে ভাড়ার তালিকা  (চার্ট) চাইলাম উনি দিলেন পুরানো চার্ট, বললেন নতুন চার্ট এখনো তৈরী হয়নি হলে সেখানে বর্ধিত ভাড়া থাকবে। আমরা আবার বললাম তাহলে নতুন ভাড়া চাপিয়েছেন কেনো… উনি বললেন এটাও আপনাদের আমি বলতে পারবোনা।” তখন আমরা বিডিওকে তারিখ দিয়ে এসেছি সঠিক ব্যবস্থা নাহলে এবার অন্য ব্যবস্থা হবে।”

এই মুহূর্তে

আরও পড়ুন