দ্বিতীয় দফার ভোটের আগে ফের ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টরি লিস্ট প্রকাশ করল কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই দ্বিতীয় দফার লিস্ট প্রকাশিত হয়েছে। সোমবার রাত ১২টা পর্যন্ত ট্রাইব্যুনালে যত নামের নিষ্পত্তি হয়েছে, তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই দফায় কত মানুষের নাম যুক্ত হয়েছে বা ডিলিট করা হয়েছে, সেই বিষয়ে কিছুই জানায়নি কমিশন।
কী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট?
এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। তারা নির্দেশ দিয়েছিল, ২১ এবং ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে যতজন ভোটারের আবেদনের নিষ্পত্তি হয়েছে, তাদের নাম প্রকাশ করতে হবে। সেই মতো সোমবার রাত পর্যন্ত যত জনের নামের নিষ্পত্তি হয়েছে, তাদের নাম প্রকাশ করেছে কমিশন।
প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার ট্রাইব্যুনালের লিস্ট প্রকাশ করল কমিশন। এর আগে প্রথম দফার ভোটের পূর্বে প্রথম লিস্ট বের করেছিল কমিশন। সেই লিস্টে যাঁদের নাম ছিল, তাঁরা ২৩ এপ্রিল ভোট দিতে পেরেছেন। তারপর আবার লিস্ট বের করল কমিশন। এই লিস্টে যাঁদের নাম রয়েছে, তাঁরা ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোট
আরও পড়ুনঃ ভোটের আগে বঙ্গের আকাশে দুর্যোগ, আজ থেকে শুরু বৃষ্টি!
কেন গঠন করা হয়েছিল ট্রাইব্যুনাল?
পশ্চিমবঙ্গে SIR নিয়ে নজিরবিহীন রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাদের তরফ থেকে কমিশনকে বিচারাধীন ভোটারের নাম রেখেই ভোটার লিস্ট প্রকাশ করার পরামর্শ দেওয়া হয়। সেই মতো ২৮ ফেব্রুয়ারি লিস্ট প্রকাশ করে কমিশন। সেখানে প্রায় ৬০ লক্ষের মতো ছিল অ্যাডজুডিকেশন বা বিচারাধীনের অবস্থায়। সেই ভোটারদের নামের নিষ্পত্তি করেছেন বিচার বিভাগীয় অফিসাররা। বেরিয়েছে একের পর এক সাপ্লিমেন্টরি লিস্ট।
মুশকিল হল, অ্যাডজুডিকেশন থাকা অবস্থায় অনেকের নাম বাদ গিয়েছে। তাদেরও আপিল করার সুযোগ দিয়েছিল কমিশন। এই সব ভোটাররা ট্যাইব্যুনালে আবেদন করেছিলেন। সেখানেই চলছে শুনানি। সেখানে যাঁদের নাম জুড়ে দেওয়া হচ্ছে, তাঁরা এবার ভোট দিতে পারবেন। যাঁদের নাম বাদ পড়ছে, তাঁরা আর ভোট দিতে পারবেন না।
কীভাবে নাম চেক করবেন?
এক্ষেত্রে https://ceowestbengal.wb.gov.in/-এ যান। সেখানে সাপ্লিমেন্টরি লিস্ট বলে একটি অপশন পাবেন। সেই অপশনে ক্লিক করুন। সেখানে নিজের জেলা, বিধানসভা কেন্দ্র এবং ভাষা বেছে নিয়ে ক্যাপচা দিয়ে দিন। তাহলেই দেখতে পাবেন সেই লিস্টে নাম রয়েছে কি না।
এভাবে নাম দেখতে না চাইলে নিজের ভোটার কার্ডের নম্বর দিয়েও নাম সার্চ করতে পারেন। এক্ষেত্রে ‘সার্চ ইওর নেম ইন ইলেক্টোরাল রোল’ অপশনে ক্লিক করুন। তারপর সব তথ্য দিয়ে ক্যাপচা লিখে করুন সাবমিট। আপনার নাম ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়ে থাকলে তথ্য চলে আসবে।
নিচের লিঙ্ক-এ ক্লিক করুন আর দেখে নিন আপনার নামটা আছে কি না?


