Wednesday, 22 July, 2026
22 July
HomeদেশShabana Azmi: আরশোলার দৌরাত্বে এত আগ্রহ শাবানার! ফাঁস ডিপ স্টেটের টাকা পাওয়া...

Shabana Azmi: আরশোলার দৌরাত্বে এত আগ্রহ শাবানার! ফাঁস ডিপ স্টেটের টাকা পাওয়া অভিনেত্রীর চক্রান্ত!

শাবানা দীর্ঘদিন ধরে ব্রিটিশ খ্রিস্টান এনজিও ‘অ্যাকশনএইড’-এর চেয়্যারপার্সনের দায়িত্বে রয়েছেন, যা বছরে কোটি কোটি টাকার বিদেশি অনুদান পেয়ে থাকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

NEET প্রশ্নপত্র ফাঁসের অজুহাতে দিল্লিতে উত্তেজনা, ককরোচ জনতা পার্টির দৌরাত্ম, শাবানা আজমির ভূমিকা নিয়ে বিতর্ক

NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। সোনম ওয়াংচুকের অনশন ও অভিজিৎ দিপকের উস্কানিতে আন্দোলন হিংসার রূপ নিয়েছে।

আরও পড়ুনঃ সুবিধাবাদীদের দলে ঢোকার চেষ্টা নিয়ে বিস্ফোরক পোস্ট বিজেপি নেতার

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, বাংলাদেশের জামাত এ ইসলামী এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছে। এতে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এর পেছনে কি ISI-এর মত সংস্থা রয়েছে।

এবং এই আন্দোলনে বলিউড অভিনেত্রী শাবানা আজমির সক্রিয় অংশগ্রহণও বিতর্ক উস্কে দিয়েছে। শাবানা দীর্ঘদিন ধরে ব্রিটিশ খ্রিস্টান এনজিও ‘অ্যাকশনএইড’-এর চেয়্যারপার্সনের দায়িত্বে রয়েছেন, যা বছরে কোটি কোটি টাকার বিদেশি অনুদান পেয়ে থাকে।

সমালোচকেরা অভিযোগ করেছেন, ‘ডিপ স্টেট’-এর একটি অংশ ভারতে অরাজকতা সৃষ্টি করে শাসনব্যবস্থা পরিবর্তনের ষড়যন্ত্র করছে, যার সঙ্গে শাবানা ও অ্যাকশনএইড যুক্ত। এফসিআরএ আইনের নিয়ন্ত্রণে থাকা বিদেশি তহবিল নিয়ে স্বচ্ছতার অভাব ও জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখা দিয়েছে।

অ্যাকশনএইড দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও নারী অধিকার বিষয়ে কাজ করলেও, সমালোচকরা তাদের তহবিল উৎস ও ব্যবহারে আরও স্বচ্ছতা দাবি করছেন।

আরও পড়ুনঃ আরশোলার মুখোশের পতন! জামাতের সমর্থনের ভয়ংকর সত্য

শাবানা আজমি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করলেও, অনেক জাতীয়তাবাদী কর্মী তাঁকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে দেখছেন।

এই প্রেক্ষাপটে দিল্লির ছাত্র আন্দোলন ও শাবানার ভূমিকা নিয়ে রাজনৈতিক ও জাতীয়তাবাদী মহলে প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে, বিদেশি অর্থের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে কিনা।

এই মুহূর্তে

আরও পড়ুন