Friday, 9 October, 2026
9 October
HomeদেশRoad Landslide: চলন্ত রাস্তায় আচমকা ধস! পাল্টি খেয়ে সিঙ্কহোলে পড়ল গাড়ি

Road Landslide: চলন্ত রাস্তায় আচমকা ধস! পাল্টি খেয়ে সিঙ্কহোলে পড়ল গাড়ি

আচমকাই রাজপথের ওই অংশের পিচ ভাঙতে শুরু করে ও গাড়িটি ঝুলন্ত অবস্থায় চলে আসে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদদাতা:

ব্যস্ততম শহরের ব্যস্ত রাজপথ। তার মাঝেই নিমেষের মধ্যে তৈরি হলো বিশালাকার এক গভীর গর্ত বা সিঙ্কহোল (Sinkhole)। কিছু বুঝে ওঠার আগেই চলন্ত গাড়িটি সোজা ধসে পড়া গর্তে গিয়ে উল্টে (Flip) পড়ে। তবে চালক ও যাত্রীদের তৎপরতায় ঘটে গেল অলৌকিক রক্ষা—গাড়িটি সম্পূর্ণ পাল্টি খাওয়ার ঠিক আগের মুহূর্তেই তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন তাঁরা।

বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের অতি ব্যস্ত আইটি করিডোর হিসেবে পরিচিত ‘ওল্ড মহাবলিপুরম রোড’ (OMR)-এর টাইডেল পার্কের কাছাকাছি এলাকায় ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ উত্তাল রিও ডি জেনেইরো; ফ্রান্সে সাফল্যের পর এবার ব্রাজিলেও ‘জেন জি’ তাণ্ডব

হঠাৎ ধস ও নাটকীয় উদ্ধার

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে গাড়িটি ইন্দিরা নগর এলাকা থেকে তারামণি সিগন্যালের দিকে ধীরগতিতেই এগোচ্ছিল। আচমকাই রাজপথের ওই অংশের পিচ ভাঙতে শুরু করে ও গাড়িটি ঝুলন্ত অবস্থায় চলে আসে।

গাড়িতে থাকা যাত্রী ভীন কৃষ্ণমূর্তি জানান, “রাস্তায় কোনো সংকেত বা গর্ত ছিল না, হঠাৎই গাড়িটি বসে যেতে শুরু করে। বিপদ টের পেয়েই আমরা দরজার একটা পাশ খুলে লাফিয়ে বাইরে বেরিয়ে আসি। আমরা বেরোনোর কয়েক মুহূর্তের মধ্যেই বিশালাকার গর্ত তৈরি হয় এবং পাশ দিয়ে যাওয়া একটি বাসের কম্পনে গাড়িটি উল্টে পুরো গর্তের ভেতরে তলিয়ে যায়।”

গাড়ির চালক প্রবীণ (২৭) সামান্য আঘাত পেলেও দুই আরোহীই বড়সড় বিপদের হাত থেকে বেঁচে যান।

আরও পড়ুনঃ  নির্বাচন কমিশন ভাঙার ষড়যন্ত্র নাকি ভোটারদের অধিকার রক্ষা! জ্ঞানেশের পক্ষে ৪২ প্রাক্তন বিচারপতির ঢাল

ঘটনাস্থলে চাঞ্চল্য ও যানজট

ঘটনাস্থলটি চেন্নাই মেট্রো রেলের (CMRL) মাটির তলার সুড়ঙ্গ খোঁড়ার কাজের খুব কাছেই অবস্থিত। খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছায় ট্রাফিক পুলিশ ও ফায়ার ব্রিগেডের টিম। ক্রেনের সাহায্যে দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটিকে সিঙ্কহোল থেকে তোলা হয়। দুর্ঘটনার পর ব্যস্ত আইটি করিডোরে বেশ কিছুক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয়।

মেট্রোর কাজই কি কারণ?

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাটির তলায় চেন্নাই মেট্রোর ফেজ-২ টানেলিং কাজের জেরে মাটির ওপরের স্তরের ভারসাম্য নষ্ট হয়ে এই ধস তৈরি হয়েছিল। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার কারিগরি তদন্ত শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত গাড়ির মালিককে ক্ষতিপূরণ দেওয়া হবে। কনক্রিট দিয়ে গর্তটি ভরাট করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ ও পুরনিগম।

এই মুহূর্তে

আরও পড়ুন