Saturday, 9 May, 2026
9 May
HomeকলকাতাSuvedu Adhikari: অ্যাকশনে মুখ্যমন্ত্রী! সোমবার রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে...

Suvedu Adhikari: অ্যাকশনে মুখ্যমন্ত্রী! সোমবার রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে বড় বৈঠক শুভেন্দুর

সূত্রের খবর, সোমবারই প্রথম মন্ত্রিসভার বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শপথগ্রহণের রেশ কাটতে না কাটতেই পুরোদমে কাজে নেমে পড়লেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন তিনি। শোনা যাচ্ছে, ওই দিন বিকেল পাঁচটায় নবান্নে নয়, নবান্ন সভাঘরে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী।

ক্ষমতায় আসার আগেই শুভেন্দু বার্তা দিয়েছিলেন, রাজ্যের আইন-শৃঙ্খলার আমূল পরিবর্তনই হবে তাঁর সরকারের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই দায়িত্বভার গ্রহণের পর প্রথম সোমবারেই পুলিশের সর্বোচ্চ স্তরের কর্তাদের তলব করেছেন তিনি। সূত্রের খবর, এই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি, এসপি, প্রত্যেক পুলিশ কমিশনারেটের সিপি-সহ পুলিশের শীর্ষ কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বৈঠকে থাকতে পারেন প্রত্যেক জেলাশাসকও।

আরও পড়ুনঃ সোনার বাংলায় অর্থের অপচয়; রাস্তায় লাগল পরিববর্তনের রং

এখানেই শেষ নয়। সূত্রের খবর, সোমবারই প্রথম মন্ত্রিসভার বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেই বৈঠক হতে পারে বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়ে।

বস্তুত, ব্রিগেডে শপথ নিয়েই এদিন ময়দানের পিডব্লিউডি টেন্টে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। রাজ্যের সরকার বদলেছে। স্বাভাবিকভাবেই এখন বিভিন্ন ক্ষেত্রে রদবদল হবে। সূত্রের খবর, এই রদবদল নিয়েই শুভেন্দু অধিকারী বৈঠক করেন। পাশাপাশি রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারের কাজ কতদূর এগিয়েছে বা শেষ হবে, সেই নিয়েও আলোচনা হয় বৈঠকে।

আরও পড়ুনঃ পরিবর্তনের অন্য রূপ দেখল শহর তিলত্তমা, সমাবেশ সত্ত্বেও কলকাতায় স্বাভাবিক রইল যান চলাচল; থমকে গেল না শহর কলকাতা

২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার পর থেকে একাধিক প্রশাসনিক রদবদল করেছিল নির্বাচন কমিশন। রাজ্যের সরকার বদলের পর সেই বদলি হয়ে যাওয়া অফিসারদের কী হবে, তাঁদের পুরনো পোস্টিং দেওয়া হবে নাকি হবে না, তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে। এই পরিস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রীর এহেন বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এই মুহূর্তে

আরও পড়ুন