Saturday, 18 April, 2026
18 April
Homeআবহাওয়াWeather Update: কমছে তাপমাত্রা, এবার খেল দেখাবে উত্তরে হাওয়া! বাংলা জুড়ে পড়ছে...

Weather Update: কমছে তাপমাত্রা, এবার খেল দেখাবে উত্তরে হাওয়া! বাংলা জুড়ে পড়ছে শীতের আমেজ

৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা উত্তুরে হাওয়ার প্রভাব বৃদ্ধির সাথে সাথে আগামী দুই তিনদিনের মধ্যে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শিবনাথ প্রধান, সাঁতরাগাছি, হাওড়া:

কমছে তাপমাত্রা,৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা উত্তুরে হাওয়ার প্রভাব বৃদ্ধির সাথে সাথে আগামী দুই তিনদিনের মধ্যে।

আরও পড়ুনঃ গিনেস বুকে সে তুলেছে নাম! পৃথিবীর ইতিহাসে কে সবচেয়ে নৃশংসতম নরখাদক ছিলেন তা কি জানেন?

কিন্তু তাপমাত্রা কমলেও এখনই শীতের অনুভূতি শুধু রাতের দিকে ও ভোরের দিকে থাকার সম্ভাবনা। পারদ সর্বনিম্ন ২০ ডিগ্রি ও সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা এই সময়ে।

এরই মাঝে বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ঘূর্ণাবর্ত বড় কোনো প্রভাব বাংলায় না পরলেও সপ্তাহের মাঝামাঝি সময়ে জলীয় বাষ্পের আনাগোনা দেখা যাবে উপকূলের জেলা গুলোতে । ৬-৭ তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের কাছে বিলীন হওয়ার সম্ভাবনা ।

আরও পড়ুনঃ কয়েক সেকেন্ডেই তছনছ, ধ্বংসস্তূপের নীচে লাশের পাহাড় আফগানিস্তানে

আগামী ৪৮ ঘন্টায় উত্তর ভারতের হিমালয় সংলগ্ন অংশে তুষারপাতের সম্ভাবনা যার ফলে উত্তুরে হাওয়ার প্রভাব বৃদ্ধির পরিস্থিতি রয়েছে, তাই ৭ তারিখের পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা নিম্নগামী হওয়ার সাথে সাথে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলোতে ঠাণ্ডার প্রভাব বৃদ্ধি পেতে শুরু করবে ।

১০ তারিখের পর কলকাতা ও তার সংলগ্ন অংশে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা । উত্তরবঙ্গের দার্জিলিং সহ তার সংলগ্ন অংশে পারদ ১২ ডিগ্রির আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা। পশ্চিমের জেলা গুলোতেও পারদ নিম্নগামী হতে শুরু করবে ।

এই মুহূর্তে

আরও পড়ুন