spot_img
Thursday, 26 February, 2026
26 February
spot_img
Homeআবহাওয়াWeather Update: গিয়ার বদল করে পারদ চড়বে এবার; আসছে ঘূর্ণাবর্ত, রঙের উৎসবে...

Weather Update: গিয়ার বদল করে পারদ চড়বে এবার; আসছে ঘূর্ণাবর্ত, রঙের উৎসবে কাঁটা ছড়াবে বৃষ্টি! 

উত্তরবঙ্গের ছবি দক্ষিণবঙ্গের তুলনায় সামান্য আলাদা ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফাল্গুনের শুরুতেই বাড়ছে গরম । সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া, ফের কী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ? বঙ্গবাসীর মনে থাকা এসবের উত্তরে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু’টোই স্বাভাবিকের চেয়ে নীচে থাকলেও এবার পারদ চড়বে । আংশিক মেঘলা আকাশ আর নয় ৷ বদলে পরিষ্কার আকাশ । গত দু’দিন নিম্নচাপের প্রভাবে ঠান্ডার হালকা আমেজ ভোর এবং রাতের দিকে পাওয়া গেলেও বেলায় রোদের তাপ যথেষ্ট । গরমও ভালোই মালুম হচ্ছে ।

আরও পড়ুনঃ ‘প্রতীক’ এর ‘ বেলাগাম কথা! ক্ষমা চাইলেন CPI(M) ত্যাগী তৃণমূল ‘প্রতীক’

ফেব্রুয়ারির শেষ লগ্নে বছরের প্রথম বৃষ্টির পরে আপাতত ভিজবে না দক্ষিণবঙ্গের কোনও জেলা । বসন্তকালের এই সময় এমনটাই স্বাভাবিক আচরণ আবহাওয়ার, বলছে হাওয়া অফিস । আবহাওয়া পরিবর্তনে এই সময়ে জ্বর, সর্দি, কাশি এখন জনজীবনে সঙ্গী হয়ে উঠেছে । সঙ্গে দোসর দূষণ । চিকিৎসকরা সাবধান হওয়ার কথা বলছেন প্রতিনিয়ত ।

এদিকে, নিম্নচাপ সরলেও ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত । গাঙ্গেয় বঙ্গের উপরেও রয়েছে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত । যদিও তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ার উপরে কতটা পড়বে, তা স্পষ্ট করেনি হাওয়া অফিস । আগামী চার দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হচ্ছে না । তারপরের তিন দিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস, এমনটাই পূর্বাভাস আবহবিদদের । আপাতত বৃষ্টির পূর্বাভাস আর নেই রাজ্যে । তাই উষ্ণতাভরা রঙের উৎসব । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা থাকবে ।

নিম্নচাপ, ঘূর্ণাবর্তের কারণে হালকা বৃষ্টি বসন্তের সকালে হয়েছে ঠিকই, তবে তার রেশ বাড়ার ইঙ্গিত নেই । আপাতত শুষ্ক আবহাওয়া বঙ্গের আকাশে ।আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই । সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২১ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে । সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ পেরিয়ে ৩১ থেকে ৩২ ডিগ্রির আশেপাশে থাকবে । কলকাতাতেও একই পরিস্থিতি ।

আরও পড়ুনঃ বেলাগাম যৌন দৃশ্য; পাঁচটি ওটিটি অ্যাপকে নিষিদ্ধ ভারতে

সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়বে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই এবার পারদ চড়বে । উত্তরবঙ্গের ছবি দক্ষিণবঙ্গের তুলনায় সামান্য আলাদা । সেখানে শীতের পরিস্থিতি বদল হতে শুরু করেছে । উত্তরবঙ্গের সমতলেও পারদ চড়তে শুরু করেছে । সব মিলিয়ে দক্ষিণবঙ্গের তুলনায় সামান্য দেরি হলেও উত্তরবঙ্গেও পারদ চড়বে ।

কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি নীচে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি নীচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৩৮ ও সর্বোচ্চ ৯১ শতাংশ ।

এই মুহূর্তে

আরও পড়ুন