spot_img
Saturday, 21 February, 2026
21 February
spot_img
Homeআবহাওয়াWeather Update: শুরু হচ্ছে রোদের রাজত্ব, ফেব্রুয়ারির শেষেই উত্তরবঙ্গে গরমের প্রকোপ

Weather Update: শুরু হচ্ছে রোদের রাজত্ব, ফেব্রুয়ারির শেষেই উত্তরবঙ্গে গরমের প্রকোপ

দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশা কিছুটা বেশি থাকতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শীতের মরশুম শেষ, এবার শুরু হচ্ছে গরমের প্রভাবে রোদের রাজত্ব। গতকাল বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়া, বর্ধমান ও পুরুলিয়ায় পারদ পৌঁছেছে ৩২ ডিগ্রি। এই তাপমাত্রা বাড়ার দৌড়ে পিছিয়ে নেই উত্তরবঙ্গেও৷ বাগডোগরার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ ডিগ্রি। কোচবিহারে ৩১ এবং জলপাইগুড়িতে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে পারদ। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকতে পারে।

আরও পড়ুনঃ সমঝোতার অঙ্ক ক্রমশ জটিল হচ্ছে, লেজে গোবরে X Gen নেতারা! অতীত গৌরব পুনরুদ্ধারের মরিয়া চেষ্টা আলিমুদ্দিনের!

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। তবে এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এটি আরও শক্তিশালী রূপ নেবে।

দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রি কম থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে আরও দুই থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশা কিছুটা বেশি থাকতে পারে।

আরও পড়ুনঃ গোল্লায় যাক দেশের অর্থনীতি! আইফোন হাতে লাইনে উচ্চশিক্ষিত তরুণীও; ভাতা হাতে মেরুদণ্ডহীন বাংলার শিক্ষিত তরুণ প্রজন্ম

দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। কালিম্পং ও সমতল সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলাতেও তাপমাত্রা বাড়তে থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা এবং শিশির থাকতে পারে। দিনভর আকাশ পরিষ্কার থাকবে।

এই মুহূর্তে

আরও পড়ুন