spot_img
Monday, 16 March, 2026
16 March
spot_img
Homeআবহাওয়াWeather Update: কয়েকদিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩১ ডিগ্রি! শিবরাত্রিতে শীতের...

Weather Update: কয়েকদিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩১ ডিগ্রি! শিবরাত্রিতে শীতের ইতি বঙ্গে

আজ শিবরাত্রির দিন কলকাতা-সহ রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল। এখন ভোরবেলা সামান্য ঠান্ডার ছোঁয়া মিললেও সকাল গড়াতেই সেই আমেজ মিলিয়ে যাচ্ছে। সকাল ৭টা পেরোতে না পেরোতেই গরমের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠছে। ফলে বলা যায়, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই এ মরশুমের শীতের ইতি ঘটতে চলেছে। শুধু কলকাতা নয়, রাজ্যের অধিকাংশ জেলাতেই শীত বিদায়ের পথে।

আরও পড়ুনঃ আবেগের এক মিলনস্থল; আজ মহাশিবরাত্রি

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কল্যাণীতে সেই তাপমাত্রা নেমেছিল ১২ ডিগ্রিতে, যা দু’দিন আগেও প্রায় ১০ ডিগ্রির কাছাকাছি ছিল। অন্যদিকে উত্তরবঙ্গের সমতল অঞ্চলের মধ্যে কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে। বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। খুব শিগগিরই তা ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। একইসঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রির ঘরে উঠতে পারে, ফলে দিনের বেলায় গরমের অনুভূতি আরও বাড়বে।

আরও পড়ুনঃ দাউদাউ করে জ্বলছে ট্রেন! সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড; কাটোয়া থেকে আজ ভোর ছয়টা পাঁচ মিনিটে ট্রেনে

শিবরাত্রির দিন কলকাতা-সহ রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। শুধু আজই নয়, ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং জেলায় রবিবার ও সোমবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে রাজ্যের অন্যান্য জেলায় তেমন কুয়াশার সম্ভাবনা নেই।

IMD-র দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর শুক্রবার থেকে একটি উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেটি একই অবস্থানে ছিল এবং আলিপুর আবহাওয়া দফতর বিকেলেও জানিয়েছে, ঘূর্ণাবর্তটি স্থির রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এর প্রভাবে রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস এখনও দেওয়া হয়নি।

এই মুহূর্তে

আরও পড়ুন