Friday, 17 April, 2026
17 April
Homeউত্তরবঙ্গSiliguri: চালু ফের পাঁচ বছর পর! জঙ্গল ঘোরা যাবে টয় ট্রেনে

Siliguri: চালু ফের পাঁচ বছর পর! জঙ্গল ঘোরা যাবে টয় ট্রেনে

ডিএইচআর সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শিলিগুড়ি জংশন থেকে যাত্রা শুরু করে সরাসরি গয়াবাড়ি পৌঁছবে টয় ট্রেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

পাঁচ বছর পর ফের চালু হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বা ডিএইচআর টয় ট্রেন জঙ্গল সাফারি। পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ মডেলে এই বিশেষ পরিষেবা নতুন করে শুরু হয়েছে, যার লক্ষ্য পর্যটন মরশুমে পাহাড় ও ডুয়ার্সমুখী পর্যটকদের আকর্ষণ আরও বাড়ানো।

আরও পড়ুনঃ কুয়োয় পড়ল হাতি! চার ঘণ্টার চেষ্টায় উঠল হাতি

ইংরেজি নতুন বছরের শুরুতেই পর্যটকদের জন্য এই সুখবর দিয়েছে ডিএইচআর। আপাতত প্রতি শনিবার ও রবিবার চলবে এই জঙ্গল সাফারি।

শিলিগুড়ি জংশন থেকে গয়াবাড়ি পর্যন্ত ঐতিহ্যবাহী টয় ট্রেনে চেপে একদিনের প্যাকেজ সফরের সুযোগ পাবেন পর্যটকেরা।

আরও পড়ুনঃ আমরা শুধু মনে রেখেছি সূর্য সেনকে, বিলুপ্ত হয়ে গেছেন ‘ফুটু দা’! সূর্যের আড়ালে ঢাকা আগুন

এই বিশেষ যাত্রায় পর্যটকেরা উপভোগ করতে পারবেন উত্তরবঙ্গের চা-বাগান, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় জীবনের নানা ছবি। শিলিগুড়ি থেকে গয়াবাড়ি যাওয়ার পথে মহানন্দা সংরক্ষিত বনাঞ্চল পড়ে। ভাগ্য ভালো থাকলে ট্রেনে বসেই দেখা মিলতে পারে বুনো হাতির পাল, বাইসন, হরিণ কিংবা অন্য বন্যপ্রাণীর।

ডিএইচআর সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শিলিগুড়ি জংশন থেকে যাত্রা শুরু করে সরাসরি গয়াবাড়ি পৌঁছবে টয় ট্রেন। পথে সুকনা, রংটং, পাগলাঝোরা ও তিনধারিয়ার মতো পরিচিত স্টেশন ও এলাকার দৃশ্য চোখে পড়বে। গয়াবাড়িতে পৌঁছে যাত্রীদের জন্য লাঞ্চের আয়োজন থাকছে। সন্ধ্যায় ফেরার পথে চা বা কফির সঙ্গে পরিবেশন করা হবে দার্জিলিংয়ের জনপ্রিয় মোমো।

এই মুহূর্তে

আরও পড়ুন