Wednesday, 29 April, 2026
29 April
HomeকলকাতাSuvendu Adhikari: 'তৃণমূল এত নিকৃষ্ট মানের ভোট চোর...' কীভাবে ভোট হবে বলে...

Suvendu Adhikari: ‘তৃণমূল এত নিকৃষ্ট মানের ভোট চোর…’ কীভাবে ভোট হবে বলে দিলেন শুভেন্দু

সাড়ে ৭০০ আঙুল কিনেছেন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফলতায় বিজেপি অভিযোগ করেছে ২৫ থেকে ৩০ হাজার কালো চশমা ঢুকেছে। তৃণমূল ভোটারদের অন্ধ সাজিয়ে ভোট দেওয়াবে। আর এবার ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন, তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস প্রচুর নকল আঙুল কিনেছেন ছাপ্পা ভোটের জন্য। তবে কিছুতেই তিনি এইসব করতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন পরিষ্কার ভাবে।

আরও পড়ুনঃ ‘যা রটে তার কিছুটা বটে’; নেটভুবনে ভাইরাল ছবি, অভিষেকের অফিসে লকেট-তাপস! অস্বীকার বিজেপির

আজ ভবানীপুরে আলুকাবলি খেতে গিয়েছিলেন শুভেন্দু। সেই সময়ই তাঁর অভিযোগ, তৃণমূলের লোকজন এই আলুকাবলি বিক্রেতাকে হুমকি দিচ্ছিলেন দোকান তুলে দেওয়া হবে বলে। সেই সময়ই তিনি অভিযোগ করেন এই ছাপ্পা ভোটের। বলেন, ” তৃণমূল এত নিকৃষ্ট মানের ভোট চোর…এবার করতে দেব না। নকল আঙুলের উপর কালি লাগানো থাকবে। বাইরে এসে ফেলে দেবে। ফলস আঙুল। সাড়ে ৭০০ আঙুল কিনেছেন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। এই সব করতে দেব না। তৃণমূলকে কীভাবে ছোটাতে হয় জানি।”

আরও পড়ুনঃ রাতেই বড় পদক্ষেপ; ‘অবিলম্বে মোতায়েন করুন’, কলকাতার CP ও DG-র কাছে এল নির্দেশ

এখানে উল্লেখ্য, ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা কালো চশমা ছাপ্পার জন্য ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, “সাতগাছিয়া, ফলতা, ডায়মন্ড-হারবারে ২৫ থেকে ৩০ হাজার কালো চশমা কেনা হয়েছে। ছানি অপারেশনের সময় যে চশমা পরেন, সেই চশমা। তৃণমূলকে যাঁরা ভোট দেবেন না সেই সকল মানুষদের তা পরানো হবে, সঙ্গে তৃণমূল কর্মীদের নাতি-পরিবারের লোক সাজিয়ে নিয়ে যাওয়া হবে। তাঁকে বাধ্য করা হবে এইভাবে ভোট দেওয়ার। কমিশনকে অনুরোধ করব এটা দেখুন।” এরপর শুভেন্দুও একই অভিযোগ করলেন।

এই মুহূর্তে

আরও পড়ুন