Wednesday, 27 May, 2026
27 May
HomeকলকাতাMamata Banerjee: ‘গিরগিটি’! অভিমানী মমতার কলমে 

Mamata Banerjee: ‘গিরগিটি’! অভিমানী মমতার কলমে 

‘ফল পাবে, ধৈর্য ধর, শীঘ্রই উত্তর পাবে’, এমনটাই লিখেছেন তিনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পরাজয়ের পর লেখা দ্বিতীয় কবিতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিশানায় যে বিজেপি ছিল, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। তবে এবার নতুন কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় । যাঁদের নিয়ে এতদিল দল চালিয়েছেন, যাঁদের সৈনিক হিসেবে সামনে রেখেছেন, তাঁদেরই ‘গিরগিটি’ বললেন মমতা? বুধবার সন্ধ্যায় যে কবিতা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাতে এমনই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ তৃণমূলের অফিস থেকে স্কুল ড্রেসের সঙ্গে উদ্ধার প্রচুর কন্ডোম

‘গিরগিটি’ শিরোনামে লেখা ওই কবিতা পোস্ট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রথম লাইনেই লেখা, ‘গিরগিটির থেকেও ভয়ঙ্কর।’ কবিতার ছত্রে ছত্রে তাঁদেরকেই বার্তা দেওয়া হয়েছে, যাঁরা ঘণ্টায় ঘণ্টায় ভোল বদলায়। এমনকী কেউ কেউ টাকা নিয়ে ভোলবদল করছেন, এমন ভাবনাও জায়গা পেয়েছে তাঁর কলমে। কবিতায় তিনি লিখছেন, ‘আর কত নেবে চরিত্র বদলাতে?/ আর কত চাও? নিজেদের ভোল বদলাতে?’

পরপর নেতাদের বিস্ফোরক মন্তব্য, পদ ছাড়ার হিড়িক দেখেই কি এই কবিতা লিখলেন মমতা? দলের সব পদ ছেড়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বরো চেয়ারম্যান পদে আজ, বুধবারই ইস্তফা দিয়েছেন দীর্ঘদিনের নেতা তথা মেয়র পারিষদ সুশান্ত ঘোষ। ওই একই পদ ছেড়েছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তীও। যে নেতাকে গত কয়েক বছর ধরে সংবাদমাধ্যমে তৃণমূলের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে, সেই নেতার গলাতেই আজ দলের তীব্র সমালোচনা শোনা গিয়েছে। তাই কি অভিমানী মমতা?

আরও পড়ুনঃ দিনের পর দিন কাটমানি! গনধোলাই দিল গ্রামবাসীরা

তবে কবিতার শেষে সতর্ক করেছেন মমতা। একদিন যে ফল পেতেই হবে, সেই বার্তা দিয়েছেন তিনি। ‘ফল পাবে, ধৈর্য ধর, শীঘ্রই উত্তর পাবে’, এমনটাই লিখেছেন তিনি। এর আগে দখল নামে একটি কবিতা লিখেছিলেন। তাতে মূলত বুলডোজার, অত্যাচারের কথা উল্লেখ করেন মমতা। প্রশ্ন তোলেন,  ‘শতশত গ্রেপ্তার কেন? মানুষ কেন আতঙ্কিত?’ আর এবার রঙ বদলানো নেতাদের জন্য কার্যত খোলা চিঠি লিখলেন তৃণমূল সুপ্রিমো।

 

এই মুহূর্তে

আরও পড়ুন