Friday, 3 July, 2026
3 July
Homeআবহাওয়াRain Alert: নিম্নচাপ যখন নাকের ডগায়; বিপদ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের; তড়িঘড়ি ফিরে...

Rain Alert: নিম্নচাপ যখন নাকের ডগায়; বিপদ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের; তড়িঘড়ি ফিরে আসতে বলা হল মৎস্যজীবীদের

নিম্নচাপের প্রভাব আজ, শুক্রবার থেকেই বেশ বুঝতে পারবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিম্নচাপ যখন নাকের ডগায়, দক্ষিণবঙ্গের বিপদ বাড়তে চলেছে!

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূলের সামনে অবস্থান করে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। এর প্রত্যক্ষ প্রভাবে আগামী শুক্রবার (৩ জুলাই) এবং শনিবার (৪ জুলাই) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে।

যেসব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি:

🔴 দক্ষিণ ২৪ পরগনা

🔴 পূর্ব মেদিনীপুর

🔴 পশ্চিম মেদিনীপুর

🔴 ঝাড়গ্রাম

এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় আগামী দুই দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, ক্ষণস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এসব জেলায় উল্লেখযোগ্য বা দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

আরও পড়ুনঃ হুগলিতে হচ্ছে বন্দে ভারত, মেট্রো ও নতুন ট্রামের নয়া কোচের কারখানা!

সোমবার পর্যন্ত সতর্কবার্তা জারি

বর্ষার সঙ্গে হাজির হয়েছে নিম্নচাপ। আর সেই নিম্নচাপের প্রভাব আজ, শুক্রবার থেকেই বেশ বুঝতে পারবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে সকালের আকাশের চেহারাই বলে দিচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে। ভোর থেকেই বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তবে উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের প্রভাবে হতে পারে ভারী বৃষ্টি।

শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে হতে পারে প্রবল বৃষ্টি। সেই সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামেও বাড়তে পারে বৃষ্টি।

পূর্বাভাস বলছে, একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বাংলার একাধিক জেলায়। তবে নিম্নচাপের বৃষ্টিতে একদিকে তরতরিয়ে এগোতে পারে ধানচাষের কাজ। অন্যদিকে, বৃষ্টিতে ভোগান্তির আশঙ্কাও রয়েছে। নিচু এলাকায় জল জমতে পারে।

রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে কলকাতার জন্য। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে, মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টি হতে পারে। এই সময় জলস্ফীতি বেড়ে সমুদ্র উত্তাল হতেও পারে।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৎস্যজীবীদের সতর্ক করতে নদীপথে ইতিমধ্যেই মাইকিং শুরু করেছে সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যে মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিলেন, তাঁদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই বন্দরে ফিরে আসতে বলা হয়।

আরও পড়ুনঃ আনন্দ মাটি হতে পারে! বৃষ্টির রাতে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা খুব দরকার

বাড়ছে নদী ভাঙন

প্রতি বছরের মতোই এবারও ভাঙনের চেনা ছবি দেখা যাচ্ছে বহু জায়গায়। বালুরঘাটে আত্রেয়ী নদীর জলস্তর বৃদ্ধির পাশাপাশি বৃষ্টির জেরে নতুন করে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি এলাকায়। নদীর তীব্র ভাঙনে ধীরে ধীরে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে ডাঙ্গি ফরেস্টের বহু সরকারি গাছ। প্রতি বছরই ভাঙনের কবলে পড়ছে এই বনাঞ্চল। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামিদিনে বাড়িঘর, কৃষিজমি এবং বনাঞ্চলের আরও বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

গুরুত্বপূর্ণ সতর্কতা:

নিম্নচাপটি যদি আরও শক্তি বৃদ্ধি করে, তাহলে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন।

নিম্নচাপের সর্বশেষ আপডেট, বৃষ্টিপাতের পূর্বাভাস ও গুরুত্বপূর্ণ আবহাওয়া বিশ্লেষণ পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে।

এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করুন, যাতে দক্ষিণবঙ্গের আরও বেশি মানুষ আগাম সতর্ক হতে পারেন।

এই মুহূর্তে

আরও পড়ুন