spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
Homeআবহাওয়াWeather: আসছে বৃষ্টি, আজ দোল পূর্ণিমায় সঙ্গী চড়া রোদ-গরম

Weather: আসছে বৃষ্টি, আজ দোল পূর্ণিমায় সঙ্গী চড়া রোদ-গরম

মোটের উপর আগামী সাতদিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ একসঙ্গে আজই । রঙের এই উৎসবে কাঁটা ছড়াতে শুষ্ক গরম উপস্থিত বঙ্গের দুয়ারে । বসন্তের স্নিগ্ধ আবহাওয়া ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফাল্গুনের শুরু থেকে কমতে শুরু করেছিল । পয়লা মার্চ থেকে তা কার্যত গায়েব । সর্বনিম্ন তাপমাত্রা গত ৫ দিনে সাত ডিগ্রি বৃদ্ধি পেয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে । রোদের দাপট দিনের বেলায় ভালোভাবে অনুভূত হচ্ছে ৷

আরও পড়ুনঃ দৈনিক ২ জিবি ডেটা, অতিরিক্ত ১৪ দিনের ভ্যালিডিটি! হোলির উপহার BSNL-এর

পশ্চিম মেদিনীপুর কলাইকুণ্ডায় ইতিমধ্যে ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ৷ যা দক্ষিণবঙ্গের মধ্যে সবার ওপরে । উত্তরবঙ্গের মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস । সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার বায়ুস্তরের উচ্চস্তরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ যা উত্তর-পূর্ব বাংলাদেশ থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত । পাশাপাশি পশ্চিমবঙ্গ-ওড়িশা থেকে দক্ষিণ ছত্তিশগড়, বিদর্ভ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । তবে তা বলে এখনই বাংলাজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই ।

চলতি সপ্তাহের শেষভাগে দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে । মোটের উপর আগামী সাতদিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া । উত্তরবঙ্গেও একই পরিস্থিতি থাকবে । মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুনঃ ‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগল যে দোল…’ বসন্ত উৎসব ও রবিঠাকুর

আজ রং খেলায় ছড়ি ঘোরাবে চড়া রোদ । কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রির নীচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৩৩ ও সর্বোচ্চ ৯২ শতাংশ ।

আলিপুর আবহাওয়া দফতর এদিন বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বিকেল ৩.২0 মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে । গ্রহণের পূর্ণতা শুরু হবে বিকেল ৪টে ৩৪ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে । এরপর ভারত থেকে পরবর্তী চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ৬ জুলাই ৷ সেটি আংশিক চন্দ্রগ্রহণ হবে । জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চন্দ্রগ্রহণের সময় আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে । চন্দ্রগ্রহণের মহাজাগতিক ঘটনার দিন এবার রঙের উৎসব পড়েছে ৷

এই মুহূর্তে

আরও পড়ুন