বৃষ্টি নামতেই শিকেয় উঠল বিমান পরিষেবা। ঝড়-বৃষ্টির কারণে সময় পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দরের একাধিক পূর্বনির্ধারিত বিমানের। এছাড়াও, মাঝ আকাশে ‘আটকা পড়ল’ ছয়টি বিমান।
রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকছে ৫ জেলায়। তালিকায় উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি তো হবেই, সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাসও বইতে পারে।
অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আমন্ত্রণ পত্র পৌঁছল বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে। সস্ত্রীক দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানাল রাজ্য সরকার।