spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
HomeদেশTripura: স্বদলবলে বিজেপি কাঞ্চনপুর মন্ডল সম্পাদক যোগ দিলেন কংগ্রেসে

Tripura: স্বদলবলে বিজেপি কাঞ্চনপুর মন্ডল সম্পাদক যোগ দিলেন কংগ্রেসে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ব্যুরো নিউজ

রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে।

আরও পড়ুন: Tripura: সামাজিক নানান কর্মসূচিতেও এগিয়ে আসছেন: মুখ্যমন্ত্রী

উক্ত কনভেনশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, সর্বভারতীয় কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় সিং যাদব, প্রদেশ ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনুরঞ্জন দেবনাথ সহ অন্যান্য রাজ্য ও স্থানীয় নেতৃত্বগণ।

ধর্মনগরে আয়োজিত প্রদেশ ওবিসি রাজ্যভিত্তিক কর্মশালায় এসে যোগদান করেন বিজেপি কাঞ্চনপুর মন্ডল সম্পাদক সহ মন্ডলের আরো কিছু সদস্য, এমনটাই দাবি কংগ্রেস নেতৃত্বদের।

নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল।

আরও পড়ুন: Kolkata: পি এস ইউ এর ২৩ তম রাজ্য সন্মেলনের লোগো আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত

অপরদিকে, একইদিনে পাবিয়াছড়া বিধানসভার দাঙ্গারাই পাড়ায় ৫৬ জন ভোটার বিজেপি, সিপিআই(এম) এবং তিপ্রা মোথা পার্টি ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন।

নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরন করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।

এই মুহূর্তে

আরও পড়ুন