spot_img
Sunday, 15 March, 2026
15 March
spot_img
HomeদেশBihar Earthquake: ফের কম্পন! দিল্লির পর এ বার বিহার, আতঙ্কে বাড়ির বাইরে...

Bihar Earthquake: ফের কম্পন! দিল্লির পর এ বার বিহার, আতঙ্কে বাড়ির বাইরে বাসিন্দা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দিল্লির পর এ বার বিহার। ভূমিকম্পে কেঁপে উঠল সে রাজ্যের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৮টা ২ মিনিটে কম্পনটি হয়। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে সংস্থাটি

 

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল এ বার বিহার। সোমবারের সকালে রাজধানী দিল্লির পর ভূমিকম্প বিহারেও। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪.০। জানা গিয়েছে, এ দিন সকাল ৮টা ০২ মিনিটে কম্পন অনুভূত হয় বিহারের সিওয়ানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ভূ-পৃষ্ঠের ১০ কিমি গভীরে ভূমিকম্পের উৎসস্থল। বিহারের এই ভূমিকম্প দিল্লির কম্পনের আফটার শক বলে অনুমান।

আরও পড়ুন: Earthquake:  ঘুম চোখে রাস্তায় বাসিন্দারা, ঘুম ভাঙাল বড়সড় ভূমিকম্প

সাত সকালে কম্পন অনুভূত হতেই আতঙ্কিত হয়ে বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। কম্পনের তীব্রতা তেমন না হলেও দিল্লিতে হওয়া ভূমিকম্পের আড়াই ঘণ্টার মধ্যেই বিহারেও কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি।

আরও পড়ুন: Today’s horoscope: গণ্ডযোগ! সপ্তাহের প্রথম দিন, কেমন কাটবে

দিল্লিতে কম্পনের পরই এ দিন সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার অনুরোধ করেছেন। আফটার শকের জন্য সতর্ক করে সবাইকে সুরক্ষিত জায়গায় আশ্রয় নিতে অনুরোধ করেছেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন