spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
HomeকলকাতাNabanna: হাতে দু’দিন! ঋণ দিয়েছে RBI, ৪ হাজার কোটি; মিলবে তো বকেয়া...

Nabanna: হাতে দু’দিন! ঋণ দিয়েছে RBI, ৪ হাজার কোটি; মিলবে তো বকেয়া ডিএ!

সুপ্রিম কোর্ট আগেই বলেছিল, ২৭ জুনের মধ‍্যে ২৫ শতাংশ ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। ১৫ জুনের মধ‍্যে বিজ্ঞপ্তি জারি করতেও বলা হয়েছিল। কিন্তু হয়নি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শীর্ষ আদালতের নির্দেশ মতো আর দু’দিনের মধ‍্যে রাজ‍্যকে সরকারি কর্মচারীদের ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা। কিন্তু, এখনও পর্যন্ত নবান্ন বা অর্থ দফতর থেকে কোনও নির্দেশিকা জারি হয়নি। যদিও প্রশাসনের একটি সূত্র জানিয়েছিল এই নির্দেশ মডিফিকেশনের জন‍্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। কিন্তু শীর্ষ আদালত ছুটির কারণে বন্ধ থাকায় সেই আবেদন এখনও তালিকায় ওঠেনি।

আরও পড়ুন: তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড; শোনা মাত্রই মিষ্টিবিলি তৃণমূলেরই

একটি সূত্র জানাচ্ছে, ২৫ শতাংশ ডিএ-র ৮০ শতাংশ কর্মচারীদের দিয়ে বাকি ২০ শতাংশ প্রভিডেন্ট ফান্ডে জমা করা হবে। যদিও এ ভাবে দিলে শীর্ষ আদালতের অবমাননা হবে কি না সেটাও আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার। কিন্তু নির্দেশিকা জারি না হওয়ায় কর্মচারীদের মনে এখনও সংশয় রয়েছে।

এদিকে সুপ্রিম কোর্ট আগেই বলেছিল, ২৭ জুনের মধ‍্যে ২৫ শতাংশ ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। ১৫ জুনের মধ‍্যে বিজ্ঞপ্তি জারি করতেও বলা হয়েছিল। কিন্তু হয়নি। তাই শেষ পর্যন্ত খাতায় টাকা জমা না হওয়ায় নিশ্চিন্ত হতে পারছেন না সরকারি কর্মচারীরা। এখন দেখার শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়।

আরও পড়ুন: ম্যানেজিং কমিটি গঠন ঘিরে ঝামেলা, শিক্ষকদের হাতাহাতি

রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে গেলে দরকার ১০ হাজার কোটি টাকা। ২৫ শতাংশ ডিএ-র ৮০ শতাংশ দিলে এখন দরকার প্রায় সাড়ে ৭ হাজার কোটি। সূত্রের খবর, ইতিমধ্যেই রিজার্ভ ব্যঙ্ক থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা ঋণ নিয়ে রাজ্য সরকার। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, খুব সম্ভবত ডিএ মেটাতেই এই ঋণ নিয়েছে সরকার।

এই মুহূর্তে

আরও পড়ুন