Friday, 17 April, 2026
17 April
Homeআন্তর্জাতিক নিউজFlight Missing: মাঝ আকাশ থেকে উধাও আস্ত বিমান! মিলছে না কোনও হদিস

Flight Missing: মাঝ আকাশ থেকে উধাও আস্ত বিমান! মিলছে না কোনও হদিস

কোথায় গেল ওই বিমান, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মাঝ আকাশ থেকে উধাও যাত্রীবাহী বিমান। কোথায় রয়েছে বিমানটি, তার কোনও হদিস মিলছে না। বিমানটির সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। কোথায় গেল ওই বিমান, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ আবারও ওড়িশায় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস

এ দিন সকালে উধাও হয়ে যায় রাশিয়ার যাত্রীবাহী বিমান। অ্যানটোনভ এএন-২৪ যাত্রীবাহী বিমানে ৪৩ জন যাত্রীকে নিয়ে উড়েছিল বিমানটি। ছিলেন ৭ জন পাইলট এবং ক্রু-ও। রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলে প্রবেশ করার পরই আচমকা র‌্যাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি।

স্থানীয় সূত্রে খবর, সাইবেরিয়ার একটি এয়ারলাইন্সের বিমান এটি। এর গন্তব্য ছিল চিনের সীমান্ত লাগোয়া টাইনডায়। গন্তব্যের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল বিমানটি, এমন সময় হঠাৎ র‌্যাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। এই ঘটনাকে কেন্দ্র করেই রহস্য বেড়েছে। বিমানটি ভেঙে পড়েছে নাকি অন্য কোথাও অবতরণ করেছে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ অফিসঘর খুঁজছেন? দেশের প্রথম ডিজিটাল নোম্যাড ভিলেজ এখন অভিনব কর্মস্থল

আঞ্চলিক গভর্নর ভাসিলি ওরলভ জানিয়েছেন, ৫ জন শিশু সহ ৪৩ জন যাত্রী ছিল। ৬ জন ক্রু ছিল বিমানে। নিখোঁজ হয়ে যাওয়া  বিমানটি খুঁজতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন